চ্যানেল নাইন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোপন কিছু কথা থাকে নাটকের দৃশ্যে রিচি সোলায়মান ও শ্যামল মাওলা। চ্যানেল নাইনে ঈদের তৃতীয় দিন রাত পৌনে আটটায় প্রচারিত হবে নাটকটি। লিখেছেন মাসুম শাহরিয়ার, পরিচালনা করেছেন ফয়সাল রাজীব
গোপন কিছু কথা থাকে নাটকের দৃশ্যে রিচি সোলায়মান ও শ্যামল মাওলা। চ্যানেল নাইনে ঈদের তৃতীয় দিন রাত পৌনে আটটায় প্রচারিত হবে নাটকটি। লিখেছেন মাসুম শাহরিয়ার, পরিচালনা করেছেন ফয়সাল রাজীব

রিয়েল মার্ডার স্টোরি
চ্যানেল নাইনে ঈদের দিন বেলা দুইটা ৩৫ মিনিটে প্রচারিত হবে টেলিছবি রিয়েল মার্ডার স্টোরি। লিখেছেন পংকজ রনি। পরিচালনা করেছেন মাতিয়া বানু শুকু। অভিনয় করেছেন তারিন, ইন্তেখাব দিনার এবং সুষমা সরকার।
সামির লেখক আর মেহের স্কুলশিক্ষিকা। সামির একটা রহস্য গল্প লিখতে চায়। সত্যিকারের খুনের গল্প। কোনোভাবেই লেখাটা তৈরি হচ্ছে না। বিকেলে মেহের তার মায়ের বাসায় যায়। সামির লিখতে বসেছে। এ সময় বাসায় আসে সুবর্ণা। সুবর্ণা তার কাছে ৫০ হাজার টাকা দাবি করে। না পেলে সুবর্ণাকে সামিরের লেখা সব চিঠি মেহেরকে দেখাবে। হাতের কাছে থাকা একটি লাঠি দিয়ে সুবর্ণার মাথায় আঘাত করে সামির। সুবর্ণা মারা যায়। এখন সামির কী করবে?

অপরাধিনী
চ্যানেল নাইনে ঈদের পরদিন রাত পৌনে ১০টায় প্রচারিত হবে নাটক অপরাধিনী। লিখেছেন ও পরিচালনা করেছেন আবুল হায়াত। অভিনয় করেছেন বিপাশা হায়াত ও তৌকীর আহমেদ। রাহেলা একটি খুনের মামলার আসামি। সাত বছরের জেল হয় তার। কিছুদিন জেলে থাকার পরে জেল থেকে পালায় রাহেলা। বাড়ি ফেরার পথে সে ভাবতে থাকে, কীভাবে খুনের মামলার সঙ্গে জড়িয়ে পড়ে সে।

জুয়াবাজি
চ্যানেল নাইনে ঈদের দিন থেকে প্রতিদিন সন্ধ্যা ছয়টায় প্রচারিত হবে ধারাবাহিক নাটক জুয়াবাজি। লিখেছেন মাসুম রেজা। পরিচালনা করেছেন সালাহউদ্দিন লাভলু। অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, ওয়াহিদা মল্লিক জলি, নরেশ ভূঁইয়া, প্রভা, নিশা, রওনক হাসান, মীর সাব্বির। সফর মিয়া কোনো কাজ করে না। দিন-রাত জুয়া খেলে। এই নিয়ে তার সংসারে অশান্তির শেষ নেই। একদিন জুয়া খেলতে খেলতে সে তার স্ত্রীর সব গয়না বিক্রি করে দেয়। তার দুই ছেলে বাজিদ আর বাসেত ভালোবাসে আরেক জুয়াড়ির মেয়ে চমন আর চম্পাকে। এই নিয়ে সংসারে শুরু হয় নতুন অশান্তি।

নেশা লাগা স্বপ্ন
চ্যানেল নাইনে ঈদের পরদিন রাত পৌনে আটটায় প্রচারিত হবে একক নাটক নেশা লাগা স্বপ্ন। লিখেছেন ও পরিচালনা করেছেন আলভী আহমেদ। অভিনয় করেছেন মিশু সাব্বির, ফারহানা মিলি, প্রভা প্রমুখ।
সুমন ভেবেছিল, বরাবরের মতো এযাত্রায়ও ঠিক উতরে যাবে। কেউ জানবে না, অথচ সে জ্যোতিকে নিয়ে নেপাল থেকে ঘুরে আসবে। সে ঘুরে এসেছে ঠিকই, কিন্তু তার মাঝে বদলে গেছে অনেক কিছু। সুমনকে ভালোবাসতে শুরু করেছে জ্যোতি। এবার সুমন কী করবে?

অনেক তারার রাত
চ্যানেল নাইনে ঈদের দিন রাত পৌনে ১০টায় প্রচারিত হবে নাটক অনেক তারার রাত। লিখেছেন ও পরিচালনা করেছেন তৌকীর আহমেদ। অভিনয় করেছেন তৌকীর আহমেদ, রাজীব সালেহীন, শার্লিন ফারজানা প্রমুখ।
শতাব্দীপ্রাচীন জমিদারবাড়িতে রাজীব তার ছাত্র আবীরকে নিয়ে এসেছেন
পুরোনো স্থাপত্যের একটা কাজে। আবীর বাড়ির বিভিন্ন দিক ঘুরে ঘুরে ছবি তোলে। বিকেলে একটা গাড়ি এসে থামে। নেমে আসে সিনথিয়া। এই পরিবারের বংশধর। কানাডায় থাকে। সিনথিয়ার সঙ্গে কথা হয় রাজীবের। তিনটি চরিত্রের মানসিক টানাপোড়েন আর পরস্পরকে আবিষ্কার করে তারা।

বাপ্পা মজুমদার। চ্যানেল নাইনে ঈদের তৃতীয় দিন প্রচারিত হবে গানের অনুষ্ঠান ‘জানি না কোন মন্তরে’। এই অনুষ্ঠানে একক গান পরিবেশন করবেন তিনি। প্রচারিত হবে বিকেল পাঁচটায়।
বাপ্পা মজুমদার। চ্যানেল নাইনে ঈদের তৃতীয় দিন প্রচারিত হবে গানের অনুষ্ঠান ‘জানি না কোন মন্তরে’। এই অনুষ্ঠানে একক গান পরিবেশন করবেন তিনি। প্রচারিত হবে বিকেল পাঁচটায়।

প্রতিদিন শনিবার
চ্যানেল নাইনে ঈদের পরদিন বেলা দুইটা ৩৫ মিনিটে প্রচারিত হবে টেলিছবি প্রতিদিন শনিবার। লিখেছেন মনিরুল ইসলাম। পরিচালনা করেছেন দীপংকর দীপন। অভিনয় করেছেন ভাবনা, রওনক হাসানসহ অনেকে।
বিজলির স্বপ্ন ছিল ফরহাদকে বিয়ে করে সংসার করার। বাধা হয়ে দাঁড়ায় ফরহাদের পরিবার। পরিবারের চাপে অন্য একটি মেয়েকে বিয়ে করে ফরহাদ। এর আগে সাড়ে তিন বছর ধরে প্রতি শনিবার ৬৯ কিলোমিটার দূর থেকে মোটরসাইকেল চালিয়ে বিজলির সঙ্গে দেখা করার জন্য আসত সে। এরপর বিজলির প্রেম পড়ে রবার্ট। টানা তিন দিন বিজলির সঙ্গে ছিল রবার্ট। আরও এক দিন থাকতে চেয়েছিল সে। পারেনি, কারণ শনিবার বিজলি একা থাকে।

জুয়াড়ি
চ্যানেল নাইনে ঈদের তৃতীয় দিন বেলা দুইটা ৩৫ মিনিটে প্রচারিত হবে টেলিছবি জুয়াড়ি। লিখেছেন ও পরিচালনা করেছেন অরণ্য আনোয়ার। অভিনয় করেছেন সালাহউদ্দিন লাভলু, ফারহানা মিলি, মুনিরা ইউসুফ প্রমুখ। সকাল থেকে দুপুর পর্যন্ত জুয়া খেলে সময় কাটে শরাফের। আর দুপুরের পর চলে যায় গঞ্জের এক গোপন বাড়িতে। এই গোপন বাড়ির মেয়ে শর্মিলাকে ভালোবাসে শরাফ। একদিন শর্মিলাকে নিয়ে শরাফ পালিয়ে যায়। বিয়ে করে। সে নিজের বাড়িতে ফিরে আসে। একসময় শর্মিলার আসল পরিচয় পেয়ে চমকে ওঠে সবাই।

বাজি

চ্যানেল নাইনে ঈদের তৃতীয় দিন রাত পৌনে ১০টায় প্রচারিত হবে নাটক বাজি। লিখেছেন দীপান্বিতা। পরিচালনা করেছেন সকাল আহমেদ। অভিনয় করেছেন তিশা, রিয়াজ। খুশী যেখানেই যায়, সবার মধ্যমণি হয়ে থাকে। তার একটাই দোষ—কথায় কথায় বাজি ধরা। তার এই অভ্যাস দূর করার জন্য একদিন সহকর্মী আনন্দ বাজি ধরে। বাজির শর্ত—পরদিন সকাল ১০টায় যিনি অফিসে ঢুকবেন, তাকে নিজের প্রেমে ফেলবে খুশী।