চ্যানেল নাইন

প্রেম ভালোবাসা ইত্যাদি
চ্যানেল নাইনে ঈদের দ্বিতীয় দিন রাত ১০টা ৩০ মিনিটে প্রচারিত হবে একক নাটক প্রেম ভালোবাসা ইত্যাদি। শিহাব শাহীনের পরিচালনায় এতে অভিনয় করেছেন তৌসিফ, নাদিয়া প্রমুখ।
এ নাটকের গল্পে দেখা যাবে সাদিয়া ও রিমন দুজনেই পাশাপাশি ফ্ল্যাটে থাকে। তবে তাদের পরিচয়টা বেশ মজার ঘটনার মধ্য দিয়ে হয়। পরিচয়ের শুরুই হয় ঝগড়া দিয়ে। ঝগড়ায় রিমন হারিয়ে ফেলে সাদিয়াকে। অন্যদিকে সাদিয়ার দুষ্টুমির এক্সপেরিমেন্টটা বাড়তেই থাকে। সে পাশের বাড়ির মহিলাকে পানিভর্তি পলিথিন ছুড়ে মারে। মহিলাটি বিচার দেয় সাদিয়ার মাকে। সাদিয়ার মা বাধ্য হয়ে বাড়িটি ছেড়ে দেয়। রিমন সাদিয়াকে হারিয়ে ফেলে। রিমন অনেক খোঁজের পর পায় সাদিয়ার নতুন ঠিকানা। একপর্যায়ে দেখা হয় দুজনের। তবে এবারও দেখা হয়েই ঝগড়া শুরু করে দেয় দুজন।

বেবি আপার বর
চ্যানেল নাইনে ঈদের দ্বিতীয় দিন সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে প্রচারিত হবে একক নাটক বেবি আপার বর। পরিচালনা করেছেন নাজনীন চুমকী। এতে অভিনয় করেছেন তারিন, সাঈদ বাবু প্রমুখ। েবি আপা চল্লিশ পেরোনো এক নারী। বিবাহিতা। স্বামীর স্থায়ী কোনো চাকরি নেই। কিন্তু তাদের সংসারে অশান্তি নামের কোনো শব্দ নেই। অথচ মানুষের অশান্তি দেখে বেড়ানো বেবি আপার কাজ। ঈদুল ফিতরে বেবি আপার চারিত্রিক বৈশিষ্ট্য দেখানো হয়েছিল একটি নাটকে। মহল্লাবাসীর উপকার করা বেবি আপার নেশা। এবারও নতুন একটি ঘটনা দেখানো এই সিক্যুয়াল নাটকে।