ছবি বানানোর গল্প নিয়ে টেলিছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘ভালোবাসার আয়কর’ টেলিছবির কুশীলবেরা
‘ভালোবাসার আয়কর’ টেলিছবির কুশীলবেরা

ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মোবারক হোসেন নির্বিকার মানুষ। তবু দেশ নিয়ে তাঁর গর্বের শেষ নেই। চাকরি করেন যে আয়কর বিভাগে, সেটা নিয়েও আবেগের শেষ নেই। একে তিনি মনে করেন একটি বিরাট একান্নবর্তী পরিবার। অবসরে যাওয়ার পর বিভাগটির কর্মকর্তা-কর্মচারী, করদাতা ও কর আইনজীবীদের নিয়ে তিনি বানাতে চান একটি সিনেমা। সে​ই পরিকল্পনা নিয়ে কাজ করতে গিয়ে শুরু হয় নানা জটিলতা। এসব নিয়েই টেলিছবি ‘ভালোবাসার আয়কর’।
একজন আয়কর কর্মকর্তার এমন পরিকল্পনা নিয়ে তৈরি হয় নানা জটিলতা। সেসব মধুর জটিলতা নিয়ে এগোবে গল্প। গল্পের প্রয়োজনে টেলিছবিতে যুক্ত করা হয়েছে আয়করবিষয়ক ছড়াগান, কবিগান ও আধুনিক গান। এ ছাড়া আছে কবি জীবনানন্দ দাশের ‘বনলতা সেন’ ও সুকান্তের দুটি কবিতার চিত্রায়ণ।
টেলিছবিটিতে অভিনয় করেছেন নওশীন, আজিজুল হাকিম, মাজনুন মিজান, দীপা খন্দকার, হাসান ফেরদৌস, দিলু খান, আফরোজা হোসেন, লিটন অধিকারী প্রমুখ। চিত্রনাট্য লেখা ও পরিচালনার করেছেন মকবুল হোসেন। শিগগিরই এটি প্রচারিত হবে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে।