ছেলের পরিচালনায় বাবার অভিনয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সোহেল আরমান
সোহেল আরমান

বাবা গুণী নির্মাতা আমজাদ হোসেন। ছেলে সোহেল আরমানও নির্মাণের সঙ্গে জড়িত। দুজন আবার অভিনয়ও করেন। কিন্তু এবারের ঘটনাটি ভিন্ন। ছেলের পরিচালনায় অভিনয় করলেন বাবা। কদিন আগে সোহেল আরমান নির্মাণ করলেন নাটক পরী। এই নাটকেই লম্বা সময় পর অভিনয় করলেন আমজাদ হোসেন। নাটকটিতে আরও অভিনয় করেছেন নওশাবা ও রওনক হাসান।
সোহেল আরমান জানালেন, পরী নাটকটির আগে মন চেয়েছে তোমাকে নামের একটি নাটকেও তাঁর নির্দেশনায় অভিনয় করেছেন আমজাদ হোসেন। ওই নাটকে আরও অভিনয় করেছেন সজল ও প্রসূন আজাদ। দুটি নাটকই আছে প্রচারের অপেক্ষায়।

পরী নাট​েক নওশাবা ও আমজাদ হোসেন
পরী নাট​েক নওশাবা ও আমজাদ হোসেন

সোহেল আরমান জানান, ১৯৯৮ সালে প্রথমবার আমজাদ হোসেন অভিনয় করেছিলেন তাঁর নির্দেশনায়। বিটিভিতে প্যাকেজের আওতায় প্রচারিত সেই নাটকটির নাম ছিল অতল প্রহর। এরপর আর ছেলের নির্দেশনায় ক্যামেরার সামনে দাঁড়াননি বাবা আমজাদ হোসেন। দীর্ঘ সময় পর বাবাকে নিয়ে নাটক বানালেন সোহেল আরমান।
বাবাকে নিয়ে অভিনয় করানো প্রসঙ্গে সোহেল আরমান বললেন, ‘বাবার বয়স হয়েছে। এ কারণে বাবাকে বলেছিলাম নির্মাণের চেয়ে অভিনয়ের দিকে বেশি মনোযোগ দিতে। তিনি এমনিতেই পরীক্ষিত অভিনেতা। ছেলে বলে বলছি না, তাঁকে নিয়ে কাজ করা সত্যি আনন্দের।’