ছোট পর্দায় 'তিন গোয়েন্দা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘তিন গোয়েন্দা’র ধারাবাহিকের দৃশ্য
‘তিন গোয়েন্দা’র ধারাবাহিকের দৃশ্য

কম বয়সে কিশোর থ্রিলার ‘তিন গোয়েন্দা’ পড়েনি এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। বড় হয়েও অনেকে তা পড়েন। ছোটবেলায় সিরিজটি পড়ার সময় অনেকেরই মনে হতো, ইশ্, যদি কিশোর, মুসা অথবা রবিনের সঙ্গে একবার দেখা হতো! অসংখ্য কিশোরের সেই আকাঙ্ক্ষা বাস্তবে রূপ দিতেই মাছরাঙা টেলিভিশনে আজ থেকে শুরু হচ্ছে ‘তিন গোয়েন্দা’ নিয়ে ধারাবাহিক নাটক।
রকিব হাসানের জনপ্রিয় কিশোর থ্রিলার ‘তিন গোয়েন্দা’ অবলম্বনে এর কাহিনি বিন্যাস ও নাট্যরূপ দিয়েছেন মাজহারুল হক। চিত্রনাট্য ও পরিচালনা করেছেন আবুল হোসেন। প্রায় পাঁচ হাজার আবেদনকারীর প্রতিযোগিতার ভেতর দিয়ে যোগ্যতার ভিত্তিতে বাছাই করা হয়েছে ‘তিন গোয়েন্দা’কে। কিশোর পাশার চরিত্রে অভিনয় করেছেন কাব্য, রবিন মিলফোর্ড চরিত্রে বাঁধন ও মুসা আমান চরিত্রে অয়ন। হরলিকস নিবেদিত এই ধারাবাহিক প্রচারিত হবে প্রতি মঙ্গল ও বুধবার রাত আটটায়।