ছোট পর্দায় শঙ্খচিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘শঙ্খচিল’ ছবির পোস্টার
‘শঙ্খচিল’ ছবির পোস্টার

বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনার ছবি ‘শঙ্খচিল’। ছবিটি পরিচালনা করেছেন গৌতম ঘোষ। ‘শঙ্খচিল’ এ বছরের ১৪ এপ্রিল বড় পর্দায় মুক্তি পায়। সমালোচকদের চোখে প্রশংসিত হয় এই ছবিটি। মুক্তির চার মাস পর এবার ছোট পর্দায় ‘শঙ্খচিল’ ছবিটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হতে যাচ্ছে। আগামী ১৪ আগস্ট ছবিটি কলকাতার একটি বাংলা চ্যানেলে (জলসা মুভিজে) প্রচারিত হবে সন্ধ্যা ছয়টায়।
‘শঙ্খচিল’ ছবিটির গল্প আবর্তিত হয়েছে দেশ বিভাগের গল্প নিয়ে। ১৯৪৭-পরবর্তী বাংলাদেশ ও ভারতের সীমান্তবর্তী মানুষের সুখ-দুঃখের গল্প নিয়েই ‘শঙ্খচিল’। ‘শঙ্খচিল’ ছবিটি বাংলাদেশ থেকে প্রযোজনা করছে ইমপ্রেস টেলিফিল্ম ও আশীর্বাদ চলচ্চিত্র এবং ভারতে প্রসেনজিতের প্রযোজনা প্রতিষ্ঠান এন আইডিয়াস। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন কুসুম শিকদার ও প্রসেনজিৎ।