ছোটকাকু এবার রাঙামাটিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আফজাল হোসেন
আফজাল হোসেন

শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের জনপ্রিয় শিশুতোষ উপন্যাস সিরিজ ‘ছোটকাকু’। সিরিজের ‘রাগ করে রাঙামাটি’র গল্প নিয়ে এবার নির্মিত হয়েছে আট পর্বের ধারাবাহিক নাটক। আসছে ঈদে এটি প্রচার করবে চ্যানেল আই।
চ্যানেল আই সূত্রে জানা গেছে, ‘রাগ করে রাঙামাটি’র গল্পের নাট্যরূপ দেওয়ার পাশাপাশি ধারাবাহিকটি পরিচালনা করেছেন আফজাল হোসেন। নাম ভূমিকায় অভিনয়ও করেছেন তিনি। এ ধারাবাহিকে আরও অভিনয় করেছেন সীমান্ত, অর্ষা, প্রবাল, বিনয়া, সামিয়া প্রমুখ। চ্যানেল আইতে ধারাবাহিকটি প্রচারিত হবে ঈদুল ফিতরের আগের দিন থেকে সপ্তম দিন পর্যন্ত সন্ধ্যা ছয়টা ১০ মিনিটে।
এর আগে ছোটকাকু সিরিজের ‘কক্সবাজারের কাকাতুয়া’, ‘রাজশাহীর রসগোল্লা’, ‘লেট করে সিলেটে’ এবং ‘রাত বিরাতে সাতক্ষীরাতে’ নির্মিত হয়েছে। ছোটকাকু চরিত্রটিকে সেসব স্থানের ইতিহাস, ঐতিহ্য ও রহস্য উদ্‌ঘাটনের চেষ্টা করতে দেখা গেছে।