ছোটকাকু এবার রাঙামাটিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আফজাল হোসেন
আফজাল হোসেন

প্রতিবছর ঈদে চ্যানেল আইয়ে প্রচার হয় ‘ছোটকাকু’ সিরিজ নিয়ে তৈরি নাটক। আসছে ঈদে ছোটকাকু গিয়েছেন রাঙামাটি। এ কারণেই এবারের সিরিজটির নাম রাগ করে রাঙামাটি। ফরিদুর রেজা সাগরের ‘ছোটকাকু’ সিরিজের রাগ করে রাঙামাটির গল্প নিয়েই তৈরি হচ্ছে আট পর্বের এ ধারাবাহিক। এর নাট্যরূপ ও পরিচালনা আফজাল হোসেনের। এতে অভিনয় করেছেন আফজাল হোসেন, সীমান্ত, অর্ষা, প্রবাল, বিনয়া, সামিয়া প্রমুখ। সিরিজটি চ্যানেল আইয়ে প্রচার হবে ঈদুল ফিতরের আগের দিন থেকে সপ্তম দিন পর্যন্ত সন্ধ্যা ছয়টা ১০ মিনিটে। এর আগে এই সিরিজের কক্সবাজারের কাকাতুয়া, রাজশাহীর রসগোল্লা, লেট করে সিলেটে এবং রাত–বিরাতে সাতক্ষীরাতে নির্মিত হয়েছে।