জহির রায়হানের গল্প থেকে 'কঙ্কাল কাহিনী'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কঙ্কাল কাহিনী নাটকের দৃশ্য
কঙ্কাল কাহিনী নাটকের দৃশ্য

জহির রায়হানের লেখা ‘একুশের গল্প’ নিয়ে নির্মিত হলো নাটক কঙ্কাল কাহিনী। মিরণ মহিউদ্দিনের চিত্রনাট্যে নাটকটির শুটিং হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল ও বাংলাদেশ টেলিভিশনের স্টুডিওতে। নাটকটি প্রযোজনা করেছেন মাহফুজার রহমান। তিনি জানান, বিটিভির জন্য নির্মিত এই নাটকে অভিনয় করেছেন সাব্বির আহমেদ, শামীমা তুষ্টি, সুজাত শিমুল ও রাসেল। নাটকটি সম্পর্কে প্রযোজক মাহফুজার রহমান বলেন, ‘এটা জহির রায়হানের অন্যতম সেরা একটি গল্প। যে গল্পটির মাধ্যমে ভাষা আন্দোলনের সঠিক ইতিহাস উঠে আসে।’ প্রযোজক জানান, নাটকটি আজ রাত আটটার বাংলা সংবাদের পর প্রচারিত হবে।