জাতীয় সংগীত থেকে ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চারুপুঁথি এবার এক ভিন্ন রকমের প্রতিযোগিতার আয়োজন করেছে। ২ ডিসেম্বর থেকে সংগঠনটি পত্রিকার ভেতরে একটি লিফলেট দিয়ে সারা ঢাকা শহরে ছড়িয়ে দিয়েছে। লিফলেটে বলা হয়েছে জাতীয় সংগীত শোনার পর শিশুদের কী অনুভূতি হয়, তা এঁকে ফেলতে। আঁকার কাজটি অবশ্য করতে হবে আজ বিজয় দিবসে। বেলা দুইটায় শিশু-কিশোরদের তিনটি বিভাগে হবে এই প্রতিযোগিতা। কলাবাগানের ডলফিনের গলিতে হবে এই আয়োজন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিল্পী আবুল বারক আলভী।