জাপানের টিভিতে 'একটি সুতার জবানবন্দী'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একটি সুতার জবানবন্দী প্রামাণ্য ছবির একটি দৃশ্য
একটি সুতার জবানবন্দী প্রামাণ্য ছবির একটি দৃশ্য

আজ জাপানের এনএইচকে টেলিভিশনে প্রচারিত হবে কামার আহমাদ সাইমনের প্রামাণ্য ছবি একটি সুতার জবানবন্দী। বাংলাদেশ গার্মেন্টস শিল্পের চারজন অন্যতম চরিত্রের কথোপকথনে নির্মিত হয়েছে প্রামাণ্য ছবিটি। ছবির নির্মাতা কামার আহমাদ সাইমন বলেন, ‘রানা প্লাজা ট্র্যাজেডির পর একরকম আত্মজিজ্ঞাসা থেকে শুরু করেছিলাম কাজটা, আক্ষরিক অর্থেই এটা একটা প্রামাণ্য ছবি এবং টেলিভিশনের জন্য বানানো আমার প্রথম কাজ।’
ছবিটির চিত্রনাট্য এর আগে এশিয়ার অন্যতম পিচিং ফোরাম এশিয়ান পিচে পুরস্কৃত হয়েছিল।
কামার আহমাদ সাইনের প্রামাণ্যচিত্র শুনতে কি পাও বেশ কিছু আন্তর্জাতিক উৎসবে প্রদর্শিত ও পুরস্কৃত হয়েছে। পরিচালক জানান, একটি সুতার জবানবন্দী এ বছরই দেশে প্রচার করার ইচ্ছে আছে তাঁর।