জাহিদ-শমীর বন্ধুত্বের গল্প
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভিনেতা জাহিদ হাসান ও অভিনেত্রী শমী কায়সার অনেক দিনের বন্ধু। অনেক নাটকে একসঙ্গে অভিনয় করেছেন। সেসব নাটক জনপ্রিয়ও হয়েছে। জাহিদ হাসান এখনো অভিনয়ে নিয়মিত হলেও শমী কায়সার অনেকটাই অনিয়মিত। কালেভদ্রে ক্যামেরার সামনে দাঁড়ান তিনি। তাই বলে কি বন্ধুত্বে ফাটল ধরে?
একদম না। সে গল্পই দুজন বললেন একটি অনুষ্ঠানে।
কদিন আগে ঈদ উপলক্ষে নির্মিত হলো ‘বন্ধু তবুও দুজনে’ শিরোনামের একটি অনুষ্ঠান। সেখানেই তাঁরা তুলে ধরেন বন্ধুত্বের নানান গল্প। অনুষ্ঠানে শমী কায়সার সম্পর্কে জাহিদ হাসান বললেন, ‘শমী আমার কাছের বন্ধু। এখনো সে বন্ধন অটুট। তাই আমার গোপন খবর তাঁর জানা। অনুষ্ঠানটি দর্শক উপভোগ করবেন।’

অনুষ্ঠানটি প্রযোজনা করেছে সোহেল রানা। ঈদের দিন বিকেল ৫টা ২০ মিনিটে আরটিভিতে প্রচার হবে ‘বন্ধু তবুও দুজনে’ নামের এই অনুষ্ঠানটি।