জি জনাব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চ্যানেল নাইনে আজ রাত পৌনে আটটায় প্রচারিত হবে নাটক জি জনাব। লিখেছেন আনিসুল হক। পরিচালনা করেছেন হিমেল আশরাফ। অভিনয় করেছেন জাহিদ হাসান, জেনি এবং সাবেরী আলম।
আনিস ২৭ বছর ধরে পায়ে কিছুই পরে না। বিয়ের দুই দিন আগে সালমা আনিসের হাত ধরে পালায়। ট্রেনস্টেশেন পাশে একটি রুমে তারা ঘুমিয়ে পড়ে। ঘুম ভাঙার পর আনিস স্যান্ডেল খুঁজে পাচ্ছিল না। স্যান্ডেল খুঁজে পাওয়ার পর স্টেশনে এসে দেখে ট্রেনটা চলে যাচ্ছে। একটু পর পরিবারের লোকজন এসে মেয়েটিকে ধরে নিয়ে যায়। আনিস ভাবে, সে স্যান্ডেল খুঁজে সময় নষ্ট না করলে ট্রেনটা মিস হতো না।