জীবনানন্দ দাশ স্মরণে সুবর্ণা মুস্তাফার আবৃত্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘আবার আসিব ফিরে’ অনুষ্ঠানে সুবর্ণা মুস্তাফা
‘আবার আসিব ফিরে’ অনুষ্ঠানে সুবর্ণা মুস্তাফা

রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের ৬২তম মৃত্যুবার্ষিকী আজ। তাঁর স্মরণে বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে বিশেষ অনুষ্ঠান ‘আবার আসিব ফিরে’। এই অনুষ্ঠানেই কবির লেখা ‘কুড়ি বছর পরে’ কবিতাটি আবৃত্তি করেছেন অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা।
সুবর্ণা মুস্তাফা ছাড়াও আবৃত্তি করেছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, লায়লা আফরোজ, তাহসিন রেজাসহ কয়েকজন আবৃত্তিকার। অনুষ্ঠানে কবিকে নিয়ে আলোচনা করেছেন লেখক ও কবি রুবী রহমান, কামাল চৌধুরী, ফয়জুল লতিফ চৌধুরী, সাজ্জাদ শরিফ, শাহাদুজ্জামান, শামীম রেজা প্রমুখ। কয়েকজন তরুণ কবি জানিয়েছেন তাঁদের অনুভূতি। কবির দুটি কবিতা থেকে গান করেছেন সাদি মহম্মদ ও তিমির নন্দী। অনুষ্ঠানে ‘বনলতা সেন’ কবিতার চিত্রায়ণ ও ‘আমি যদি হতাম’ কবিতার নৃত্যরূপ পরিবেশিত হবে। সেই সঙ্গে থাকছে দুটি দুর্লভ তথ্যচিত্র।
৫০ মিনিটের এই অনুষ্ঠানটি প্রচারিত হবে আজ রাত ১০টার ইংরেজি সংবাদের পর। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন ঈমাম হোসাইন।