জেনি-তানভীরের আংটিবদল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেশ কিছুদিন ধরেই অভিনেত্রী জেনির সঙ্গে চ্যানেল নাইনের অনুষ্ঠানপ্রধান তানভীর খানের প্রেমের গুঞ্জন ভাসছিল। অবশেষে সেই গুঞ্জন সত্যি হয়ে ধরা দিল। এরই মধ্যে আংটিবদলের কাজ সেরে ফেলেছেন এই জুটি। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন জেনি।
জেনি বললেন, ‘হঠাৎ করেই আমাদের আংটিবদল হয়ে গেল। তানভীর ও তাঁর পরিবারের সদস্যরা আমাকে দেখতে এসে আমার আঙুলে আংটি পরিয়ে দিয়েছেন।’
কবে বিয়ে করছেন? এমন প্রশ্নের জবাবে জেনি বলেন, ‘এখনো বিয়ের দিনক্ষণ চূড়ান্ত হয়নি। সুবিধামতো সময়ে সবাইকে জানিয়েই আমরা বিয়ে করব।’
সম্প্রতি জেনি ও তানভীর খানের যুগল ছবি দেখা গেছে তানভীর খানের ফেসবুক পাতায়। ছবিটি পোস্ট করেছেন তানভীর নিজেই।