জেলখানায় নাটক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওপারে বসন্ত নাটকের শুটিংয়ে তারিক আনাম খান
ওপারে বসন্ত নাটকের শুটিংয়ে তারিক আনাম খান

স্বেচ্ছায় জেলখানায় যেতে চান? যাচ্ছেন তো অনেকেই। কেননা পুরান ঢাকার সাবেক কেন্দ্রীয় কারাগারে এখন কয়েদি নেই, প্রবেশে নেই সেই আগের কড়াকড়ি। সম্প্রতি সেখানে শুরু হয়েছে একটি নাটকের শুটিং।
গত সপ্তাহে জেলখানার যমুনা সেলের সামনে চলছিল ওপারে বসন্ত নাটকের শুটিং। শুটিং দেখতে গিয়ে দেখা গেল সুনসান নীরব এক চত্বর। তবে কিছু দূর এগিয়ে কয়েকজন কয়েদিরও দেখা মিলল। তবে এরা নকল কয়েদি। নেপথ্যে চালু রয়েছে নাটকের ক্যামেরা। পরিচালনা করেছেন রাজীব হাসান। নাটকটির প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান ও শম্পা রেজা। এই জুটির তরুণ বয়সের চরিত্রে দেখা যাবে তন্ময় ও শাহনাজ সুমীকে। একটি দৃশ্য ধারণের জন্য প্রস্তুত হচ্ছিলেন তাঁরা। নাটকের গল্পে তন্ময় জেলখানায় আটক। বেশ কবার পালানোর চেষ্টা করে ধরা পড়েছেন, শাস্তির মেয়াদ বেড়েছে। তাঁর জন্য বছরের পর বছর অপেক্ষা করে থাকে সুমী।
প্রচণ্ড গরমেও শুটিংয়ে বিরাম নেই। পরিচালক বললেন, ‘গত কয়েক দিন আমরা বিভিন্ন জায়গায় শুটিং করেছি। আজ জেলখানায় শুটিংয়ের মাধ্যমে শেষ হবে ওপারে বসন্তের শুটিং।’ আসছে ঈদুল ফিতরে চ্যানেল আইয়ে দেখা যাবে নাটকটি।