ঝড়ের রাতে মম-শিমুল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝড়ের রাতে একটি মন্দিরের সামনে শেষ দেখা হয় তাঁদের। এরপর সেই এক রাতের দেখা অবিস্মরণীয় স্মৃতি হয়ে যায়। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘একরাত্রি’ গল্পের কাহিনি এ রকম। এই গল্প নিয়ে তৈরি হচ্ছে একটি নাটক।
কবিগুরুর ১৫৫তম জন্মবার্ষিকী উপলক্ষে নাটক একরাত্রি পরিচালনা করছেন অঞ্জন আইচ। নাটকে প্রধান দুটি চরিত্র নীল ও সুরবালার ভূমিকায় দেখা যাবে সুজাত শিমুল ও জাকিয়া বারি মমকে। নাটকটিতে আরও অভিনয় করছেন মামুনুর রশীদ, এস এম মহসিন, রিমি করিম প্রমুখ।
গত সোমবার সকাল থেকে মানিকগঞ্জের বেতিলা জমিদারবাড়িতে শুরু হয়েছে এর দৃশ্যধারণ। শুটিং–স্পট থেকে মুঠোফোনে পরিচালক জানান, রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প নিয়ে এটি তাঁর ১৪তম নাটক। প্রায় প্রতিবছরই রবীন্দ্রনাথের গল্প নিয়ে নাটক নির্মাণ করেন তিনি।