টানা ২০ মিনিটের দৃশ্য
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধারাবাহিক নাটকে টানা ২০ মিনিটের একটি দৃশ্যে অভিনয় করলেন সাজু খাদেম ও এজাজুল ইসলাম।
গত ২৭ নভেম্বর ঢাকার নিকেতনের একটি বাসায় কোনো কর্তন ছাড়াই দৃশ্যটি ধারণ করা হয়। নাটকটির নাম অফ স্ক্রিন। পরিচালনা করেছেন মুহাম্মদ মুস্তাফা কামাল রাজ।
ধারাবাহিকটির ৫০তম পর্বের অংশ হিসেবে এই দৃশ্যটি ধারণ করা হয়।
এ প্রসঙ্গে রাজ বলছিলেন, ‘ভাবলাম ৫০তম পর্বটির জন্য নতুন কিছু করা দরকার। সেই চিন্তা থেকেই দৃশ্যটি করা।’
অফ স্ক্রিন ধারাবাহিকটি দেশ টিভিতে প্রতি রবি থেকে বৃহস্পতিবার প্রচারিত হচ্ছে।