টিভি অনুষ্ঠান থেকে বই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমাজের বরেণ্য ও গুণী মানুষদের নিয়ে সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূরের গ্রন্থনা ও উপস্থাপনায় দেশ টিভিতে প্রচারিত হয় আলাপচারিতার অনুষ্ঠান ‘বেলা অবেলা সারাবেলা’। এতে প্রচারিত বরেণ্য ব্যক্তিদের সেই সাক্ষাৎকারগুলো নিয়ে একটি বই প্রকাশিত হচ্ছে। আজ ৪ সেপ্টেম্বর বিকেল পাঁচটায় রাজধানীর বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে এই বইয়ের প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে বেলা অবেলা সারাবেলা নামের বইটির প্রথম ও দ্বিতীয় খণ্ড প্রকাশিত হবে। এই বইয়ের সম্পাদনা করেছেন আসাদুজ্জামান নূর। সময় প্রকাশন থেকে আসছে বইটি।
আজ প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। সভাপতিত্ব করবেন অধ্যাপক আনিসুজ্জামান।