টিভি পর্দায় বিজয় দিবস

নাটক শেষ চিঠিতে অভিনয় করেছেন শখ ও নিশো। রাত ৮টায় নাটকটি মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে
আগুনের ফুল নাটকের দৃশ্যে ইরেশ যাকের। বাংলাভিশনে রাত ৯টা ৫ মিনিটে এটি প্রচারিত হবে
চ্যানেল আইয়ে সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে দেখানো হবে নাটক বাড়ির নাম স্বাধীনতা। এর একটি দৃশ্যে ইরফান সাজ্জাদ ও সামিয়া সাঈদ
নাটক বিজয় হেয়ার ড্রেসার দেখানো হবে দেশ টিভিতে সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত
আফসানা মিমির উপস্থাপনায় শিশুদের জন্য মুক্তিযুদ্ধবিষয়ক অনুষ্ঠান ‘কচি–কাঁচার ৭১’ দেখানো হবে একুশে টেলিভিশনে সন্ধ্যা সাড়ে ৬টায়
এসএ টিভিতে বিশেষ নৃত্যানুষ্ঠান ‘বিজয় উল্লাস’ প্রচারিত হবে বেলা ২টা ৩০ মিনিটে। অনুষ্ঠানের একটি দৃশ্যে নৃত্য পরিবেশনা করছেন ঈশিতা
বৈশাখী টিভিতে নাটক ডেড লাইন ৭১ দেখানো হবে রাত ৮টায়। এর একটি দৃশ্যে ইন্তেখাব দিনার
বীর উত্তম শামসুল আলমের অজানা কথা নামের বিশেষ প্রামাণ্যচিত্রটি দেখানো হবে রাত সাড়ে ৮টায় দীপ্ত টিভিতে
এনটিভিতে রাত ৯টা ৫ মিনিটে প্রচারিত হবে নাটক ওয়ার্কশপ। এতে অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ
সবুজ কাহিনি নাটকের দৃশ্যে মৌ। আরটিভিতে নাটকটি দেখানো হবে রাত ৯টা ৫ মিনিটে