টিভি পর্দায় ভালোবাসা দিবসের বিশেষ আয়োজন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ভ্যালেন্টাইনস কনসার্ট’-এ গাইবেন জেমস। ফ্যান্টাসি কিংডমে আয়োজিত কনসার্টটি দেশ টিভিতে সরাসরি দেখানো হবে বিকেল সাড়ে চারটায়। আরও গাইবেন মিলা, হৃদয় খান ও লুবনা লিমি
আফরান নিশো ও মেহ্জাবীন অভিনয় করেছেন ব্রেক-আপ ব্রেক-ডাউন আফটার ম্যারেজ নাটকে। মাছরাঙা টেলিভিশনে রাত ৮টায়
এটিএন বাংলায় রাত ১১টা ২০ মিনিটে প্রচারিত হবে বিশেষ টেলিছবি তোমাকে আর পাই না। অভিনয় করেছেন শখ ও নিলয়
রিয়াজ ও মৌটুসী বিশ্বাসকে দেখা যাবে শেষ অভিনয় নাটকে। বৈশাখী টিভিতে রাত ৮টা ৫০ মিনিটে