টিভি পর্দায় স্বাধীনতা দিবস

‘অপিস গ্লোয়িং চেয়ার’ অনুষ্ঠানে আজ অতিথি হয়ে আসবেন ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান। অনুষ্ঠানটি প্রচারিত হবে গাজী টিভিতে বেলা একটায়

দেশ টিভির সপ্তম বর্ষপূর্তিতে চ্যানেলটিতে আজ দিনভর চলবে ‘দেশ উৎসব’। এতে রাত ১১টা ৪৫ মিনিটে সরাসরি গান গাইবেন ফাহমিদা নবী

একক নাটক যে দিন সিঁথির গল্পে সিঁদুর ছিল না-এর দৃশ্যে তিশা। বৈশাখী টেলিভিশনে প্রচারিত হবে বিকেল ৪টায়

চ্যানেল আইতে সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে দেখানো হবে নাটক মধ্যরাতে সাত মাইল। এর একটি দৃশ্যে তৌকীর আহমেদ ও জেনী

আরটিভিতে রাত ৮টা ২০ মিনিটে দেখানো হবে নাটক বিশ্বাসঘাতক। এতে অভিনয় করেছেন তারিক আনাম খান, আফরান নিশো ও প্রভা

সরাসরি সংগীতানুষ্ঠান ‘হৃদয়ে আমার বাংলাদেশ’ প্রচারিত হবে বাংলাভিশনে রাত ১১টা ২৫ মিনিটে। এতে গাইবেন ন্যান্সি

মাছরাঙা টেলিভিশনে টেলিছবি আমি যুদ্ধে যাব প্রচারিত হবে দুপুর ১২টা ১৫ মিনিটে। এতে অভিনয় করেছেন সম্রাট ও বিদ্যা সিনহা মিম

নাটক যোগ-বিয়োগ-এর দৃশ্যে শখ। এনটিভিতে রাত ৯টা ৫ মিনিটে প্রচারিত হবে