টিভিতে বিজয় দিবস
বাংলাদেশ টেলিভিশন
পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি আমার বন্ধু রাশেদ দেখানো হবে বেলা ২টা ১৫ মিনিটে। ধারাবাহিক অনুষ্ঠান ‘চরমপত্র’ দেখানো হবে ৮টা ৩০ মিনিটে। নাটক চিহ্ন দেখানো হবে রাত ৯টায়। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীদের নিয়ে সংগীতানুষ্ঠান থাকবে রাত ১০টা ৫০ মিনিটে।
এটিএন বাংলা
বেলা ৩টা ১০ মিনিটে পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি এইতো প্রেম দেখানো হবে। রাত ৮টায় প্রচারিত হবে শমী কায়সারের উপস্থাপনা ও ইভা রহমানের পরিকল্পনা ও পরিচালনায় সংগীতানুষ্ঠান ‘এক সূর্য ভালোবাসা’। রাত ১১টায় নাটক বেলা শেষের আলো দেখানো হবে। আবুল হায়াতের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, শবনম ফারিয়া, দিলারা জামান, আবুল হায়াত প্রমুখ।
দেশ টিভি
নাটক ফসিলের কান্না প্রচারিত হবে আজ সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে। মাসুদ হাসান উজ্জ্বলের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন গাজী রাকায়েত, ওমর আয়াজ, বন্যা মির্জা প্রমুখ। নাটক রক্তস্নান দেখানো হবে রাত ৯টা ৪৫ মিনিটে। মেজবাহ উদ্দিন সুমনের রচনায় এটি পরিচালনা করেছেন হিমেল আশরাফ। এতে অভিনয় করেছেন জাহিদ হাসান, সমাপ্তি মাশুক, নুশরাত ইমরোজ তিশা প্রমুখ। বিশেষ ‘প্রিয়জনের গান’ দেখানো হবে বেলা ৩টায়। সরাসরি গানের অনুষ্ঠান ‘ক্লোজআপ কল-এর গান’ শুরু হবে রাত ১১টা ৪৫ মিনিটে। এবার এর অতিথি শাহীন সামাদ ও তিমির নন্দী।
একুশে টিভিতে
একুশে টিভিতে মুক্তিযুদ্ধবিষয়ক চার পর্বের একটি তথ্যচিত্র প্রচারিত হচ্ছে। আজ সন্ধ্যা সাড়ে ৬টায় ‘আমাদের ৭১’ নামের এই তথ্যচিত্রের ‘প্রান্তিক জনগণের যুদ্ধ’ পর্বটি প্রচারিত হবে।
আরটিভি
নাটক অন্ত্যেষ্টিযাত্রা দেখানো হবে সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে। এই নাটকের কাহিনি লিখেছেন জাকির তালুকদার। চিত্রনাট্য ও পরিচালনা করেছেন সৈয়দ সাবাব আলী। অভিনয় করেছেন রওনক হাসান, ফজলুর রহমান বাবু।
দীপ্ত টিভি
প্রামাণ্যচিত্র ‘অপারেশন জ্যাকপট’ প্রচারিত হবে রাত ৯টা ৩০ মিনিটে।
বাংলাভিশন
বাংলাভিশনের নিজস্ব প্রযোজনায় নাটক গোলাপ কথা প্রচারিত হবে রাত ৯টা ৫ মিনিটে। হায়দার আনোয়ার খানের রচনা এবং ইদ্রিস হায়দারের চিত্রনাট্য ও পরিচালনায় এতে অভিনয় করেছেন রওনক হাসান, আরমান পারভেজ মুরাদ, শামীমা নাজনীন প্রমুখ। সংগীতানুষ্ঠান ‘সুরের আয়না’ দেখানো হবে সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে। ফাহমিদা নবীর উপস্থাপনায় এবারের অতিথি ব্যান্ড রেনেসঁা। রাত ১১টা ২৫ মিনিটে সরাসরি গানের অনুষ্ঠান ‘দাম দিয়ে কিনেছি বাংলা’তে গান করবেন সংগীতশিল্পী এস আই টুটুল ও দিনাত জাহান।
বৈশাখী টেলিভিশন
নাটক সহোদর দেখানো হবে রাত ৮টা ৪৫ মিনিটে। তাবারক হোসেনের কাহিনি, চিত্রনাট্য ও সংলাপে এই নাটকে দেখা যাবে রিয়াজ, সাজু খাদেম, মৌটুসি বিশ্বাসকে। বৈশাখী টেলিভিশনের মুক্তিযুদ্ধভিত্তিক নিয়মিত অনুষ্ঠান ‘জাগ্রত অহংকার’-এর বিশেষ পর্ব রাত ৮টায় প্রচারিত হবে। বিশেষ নৃত্যানুষ্ঠান বেলা ৩টায় প্রচারিত হবে। এতে নৃত্য পরিবেশন করবেন শামীম আরা নীপা, শিবলী মহম্মদ ও তাঁদের দল নৃত্যাঞ্চল। ‘সময় কাটুক গানে গানে’র বিশেষ পর্ব প্রচারিত হবে রাত ১১টায়।
এনটিভি
এনটিভিতে সকাল ১০টা ৫ মিনিটে প্রচারিত হবে নৃত্যানুষ্ঠান ‘লাল সবুজের প্রলয়’। দুপুর ১২টা ২০ মিনিটে নাটক পেজ সিক্সটিন প্রচারিত হবে। মেজবাহ উদ্দিন সুমনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন আরিফ এ আহনাফ। এতে অভিনয় করেছেন তিশা, নিশো, তারিক আনাম খান প্রমুখ। বেলা ২টা ৩৫ মিনিটে প্রচারিত হবে টেলিছবি যোগ-বিয়োগ। সারওয়ার রেজার রচনা ও তুহিন হোসেনের পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন আফরান নিশো, শখ, মিতা চৌধুরী, সুষমা সরকার প্রমুখ। রাত ৯টা ৫ মিনিটে প্রচারিত হবে বিশেষ নাটক আলোর পথে। এটি পরিচালনা করেছেন তারিক মুহাম্মদ হাসান। রাত ১১টা ৩০ মিনিটে এনটিভির স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত হবে ‘বিজয় নিশান’। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন রোকেয়া প্রাচী।
মাছরাঙা টেলিভিশন
সকাল ৯টা ৩০ মিনিটে প্রচারিত হবে সংগীতানুষ্ঠান ‘বিজয়ের গান’। এতে গান পরিবেশন করবেন রাশেদ, পূর্ণচন্দ্র দাশ ও রন্টি। বেলা ২টা ৩০ মিনিটে ‘ইচ্ছে গানের দুপুর’-এ গান পরিবেশন করবে ব্যান্ড অবস্কিওর। মাসুম শাহরিয়ারের রচনা ও চয়নিকা চৌধুরীর পরিচালনায় নাটক আমাদের বর্ষা প্রচারিত হবে সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে। এতে অভিনয় করেছেন সিয়াম, সোনিয়াসহ আরও অনেকে। রাত ৯টায় প্রচারিত হবে প্রামাণ্যচিত্র একাত্তরের শিখা। রাত ১১টায় ‘অলিম্পিক এনার্জি প্লাস আনপ্লাগড’ অনুষ্ঠানে দেশাত্মবোধক গান পরিবেশন করবেন রাজীব, নওরীন, আরিফ, ঐশী ও ইবরার টিপু। বিরতিহীন নাটক শেষ চিঠি প্রচারিত হবে রাত ১২টায়। শামীম জামানের পরিচালনায় এতে অভিনয় করেছেন আফরান নিশো, শখ, রোকেয়া প্রাচী প্রমুখ।