টিভিতে যা আজ থাকছে–৩

ঈদুল আজহা ঘিরে টেলিভিশনের অনুষ্ঠানমালা সাজানো হয়েছে বর্ণিল সব আয়োজনে। নাটক, ধারাবাহিক, ম্যাগাজিন অনুষ্ঠান, গান, নাচসহ সরাসরি (লাইভ) অনুষ্ঠানে ভরপুর এবারের ঈদ আয়োজন। চলুন দেখে নেওয়া যাক ঈদের তৃতীয় দিন কোনো টিভিতে কী চলছে।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কোরবানির বিরাট হাট নাটকের দৃশ্য
সংগৃহীত

বৈশাখী টিভি
দুপুর ২টা ২০ মিনিটে সিনেমা আমার প্রাণের স্বামী। অভিনয়ে শাকিব খান, শাবনূর, নিপুণ। বিকেল ৫টা ১৫ মিনিটে ধারাবাহিক মজনু ভাই জিন্দাবাদ। বিকেল ৫টা ৫০ মিনিটে ম্যাগাজিন অনুষ্ঠান ‘অন্য রকম’। সন্ধ্যা ৬টা ২০ মিনিটে ধারাবাহিক রূপকথা। রাত ৭টা ৩০ মিনিটে ধারাবাহিক কোরবানির বিরাট হাট। রাত ৮টা ১০ মিনিটে নাটক ভাইয়ের সাথে একান্ত আলাপে। অভিনয়ে রাশেদ সীমান্ত, মৌসুমী মৌ। রাত ৯টা ২০ মিনিটে ধারাবাহিক বাগানবাড়ি। রাত ১০টা ৩০ মিনিটে ধারাবাহিক প্রবাসী টাকার মেশিন। অভিনয়ে ফজলুর রহমান বাবু, রাশেদ সীমান্ত। রাত ১১টা ৫ মিনিটে নাটক পেজগী নেকাব্বর। অভিনয়ে জাহিদ হাসান, নাবিলা ইসলাম। রাত ১২টায় সিনেমা আমি জেল থেকে বলছি। অভিনয়ে মান্না, মৌসুমী।

নাগরিক টিভি
দুপুর ২টা ৩০ মিনিটে সিনেমা ডেয়ারিং লাভার। অভিনয়ে শাকিব খান, অপু বিশ্বাস। বেলা ৫টা ৪৫ মিনিটে সিনেমা সুইট হার্ট। অভিনয়ে বিদ্যা সিনহা মীম, বাপ্পি। রাত ৯টায় নাটক শান্ত কেন অশান্ত। অভিনয়ে অনিসুর রহমান মিলন, সালাহউদ্দিন লাভলু, নাবিলা। রাত ১০টায় ধারাবাহিক দিপুর সংসার। রাত ১০টা ৪৫ মিনিটে ধারাবাহিক প্যাচিং ম্যাচিং। রাত ১১টা ৩০ মিনিটে সিনেমা ঢাকাইয়া মাস্তান। অভিনয়ে মান্না, মৌসুমী।

প্যাচিং ম্যাচিং নাটকের দৃশ্য
সংগৃহীত

দেশ টিভি
বেলা ৩টায় সরাসরি গানের অনুষ্ঠান ‘গানে আনন্দে’। শিল্পী দিনাত জাহান মুন্নি। সন্ধ্যা ৬টায় সিনেমার গান। সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে নাটক স্যাক্রিফাইস। অভিনয়ে মুশফিক ফারহান, সারিকা সাবাহ। রাত ৯টা ৪৫ মিনিটে সরাসরি গানের অনুষ্ঠান। শিল্পী আঁখি আলমগীর।

দীপ্ত টিভি
বিকেল ৪টায় টিভি ফিল্ম সাহসিকা। অভিনয়ে তানজিন তিশা, মনোজ প্রামাণিক। বিকেল ৫টা ৩০ মিনিটে ৭ পর্বের ধারাবাহিক গ্যাংস্টার গণি ভাই। সন্ধ্যা ৬টায় তুর্কি ধারাবাহিক ফেরিহা। সন্ধ্যা ৭টায় নাটক কী জানি কী হয়। অভিনয়ে জোভান, তাসনিয়া ফারিণ। রাত ৮টায় নাটক কাবিননামা। অভিনয়ে তৌসিফ, কেয়া পায়েল। রাত ৯টায় তুর্কি ধারাবাহিক বাহার। রাত ১০টায় তুর্কি ধারাবাহিক সুলতান সুলেমান। রাত ১০টা ৪০ মিনিটে সেলিব্রেটি গেম শো ‘দ্য বক্স’। উপস্থাপনায় নুসরাত ইমরোজ তিশা, অতিথি সিয়াম। রাত ১১টা ৫মিনিটে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নাম্বার গেম। অভিনয়ে ইরেশ যাকের, সাদিকা। রাত ১১টা ৩০ মিনিটে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ভূগোল+। অভিনয়ে স্পর্শিয়া, আরোশ খান। রাত ১১টা ৫০ মিনিটে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিড়াল তপস্যা। অভিনয়ে তাসনিয়া ফারিণ, মাসুম বাশার। রাত ১২টা ১০ মিনিটে নাটক ব্যা-আক্কেল। অভিনয়ে আজাদ আবুল কালাম, মৌসুমী নাগ।

বিড়াল তপস্যা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের দৃশ্য
সংগৃহীত

দুরন্ত টিভি
বেলা ৩টায় সিনেমা শ্রেক ২। বেলা ২টা ৩০ মিনিট ও রাত ৯টা ৩০ মিনিটে ‘দুষ্টু মিষ্টি ঈদ আড্ডা’। বিকেল ৫টা ৩০ মিনিটে ‘মা-বাবাই সেরা’।