টিভিতে যা থাকছে আজ–১

ঈদুল আজহা ঘিরে টেলিভিশনের অনুষ্ঠানমালা সাজানো হয়েছে বর্ণিল সব আয়োজনে। নাটক, ধারাবাহিক, ম্যাগাজিন অনুষ্ঠান, গান, নাচসহ সরাসরি (লাইভ) অনুষ্ঠানে ভরপুর এবারের ঈদ আয়োজন। চলুন দেখে নেওয়া যাক ঈদের দ্বিতীয় দিন কোনো টিভিতে কী চলছে।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিসিমপুরের একটি দৃশ্যে হালুম
সংগৃহীত

বিটিভি
বেলা ১টা ৫ মিনিটে ‘সিসিমপুর পর্ব–২’। ২টা ৩৫ মিনিটে সিনেমা সন্তান যখন শত্রু। অভিনয়ে রাজ্জাক, ডলি জহুর, বাপ্পারাজ, ফেরদৌস। সন্ধ্যা ৬টা ২০ মিনিটে নাচের অনুষ্ঠান ‘নূপুর বাজে’। রাত ৮টা ৩৫ মিনিটে নাটক বিয়ের কয়েক দিন আগে। ৯টা ৩০ মিনিটে ‘ছায়াছন্দ’। ১০টা ২০ মিনিটে সরাসরি সংগীতানুষ্ঠান।

বগা ফান্দে নাটকের দৃশ্য
সংগৃহীত

এটিএন বাংলা
বেলা ২টা ৪৫ মিনিটে সিনেমা মাই নেম ইজ খান। অভিনয়ে শাকিব খান, অপু বিশ্বাস। বিকেল ৫টা ৫০ মিনিটে ৭ পর্বের ধারাবাহিক বগা ফান্দে। সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে গেম শো ‘দ্য বক্স’। ৭টা ৪০মিনিটে নাটক শুভ+নীলা। অভিনয়ে অপূর্ব, কেয়া পায়েল। রাত ৮টা ৫০মিনিটে নাটক সটকাট। অভিনয়ে মিশু সাব্বির, সানজানা রিয়া। ১১টা ৩০ মিনিটে টেলিছবি লাভ ডাউন। অভিনয়ে মারজুক রাসেল, মনিরা মিঠু।

মোমের পুতুল নাটকের দৃশ্য
সংগৃহীত

একুশে টিভি
বেলা ২টা ৩০ মিনিটে সিনেমা লাভার নাম্বার ওয়ান। অভিনয়ে বাপ্পী, পরীমনি। সন্ধ্যা ৬টা ২০ মিনিটে সাত পর্বের ধারাবাহিক হালকার উপর ঝাপসা। সন্ধ্যা ৭টা ২০ মিনিটে সাত পর্বের ধারাবাহিক অফলাইন মামা অনলাইনে। রাত ৮টায় নাটক ভালোবাসার খোঁজে। অভিনয়ে সজল, সারিকা। রাত ৯টা ২০ মিনিটে সাত পর্বের ধারাবাহিক ভিডিও জাহাঙ্গীর। রাত ১০টায় একক নাটক মোমের পুতুল। অভিনয়ে শহিদুজ্জামান সেলিম, শামীম হাসান সরকার। রাত ১১টা ২০ মিনিটে কালজয়ী সিনেমার গান। শিল্পী লিজা।

মি. অ্যান্ড মিসেস চাপাবাজ আনলিমিটেড টেলিছবির দৃশ্য
সংগৃহীত

চ্যানেল আই
বেলা ২টা ৩০ মিনিটে টেলিছবি মি. অ্যান্ড মিসেস চাপাবাজ আনলিমিটেড। অভিনয়ে অপূর্ব, মেহজাবীন চৌধুরী প্রমুখ। বিকেল ৪টা ৩০ মিনিটে ‘কৃষকের ঈদ আনন্দ’। সন্ধ্যা ৬টা ২০ মিনিটে ধারাবাহিক খেলা হলো খুলনায়। ছোটকাকু সিরিজ অবলম্বনে নির্মিত। অভিনয়ে আফজাল হোসেন, অর্ষা। সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে নাটক রঙিলা ফানুস। অভিনয়ে অপূর্ব, সাবিলা নূর প্রমুখ। রাত ৯টা ৩৫ মিনিটে নাটক পরগাছা। অভিনয়ে চঞ্চল চৌধুরী, বৃন্দাবন দাস, শাহনাজ খুশি।