ঈদের তৃতীয় দিন
টিভিতে যা থাকছে আজ–২
ঈদুল আজহা ঘিরে টেলিভিশনের অনুষ্ঠানমালা সাজানো হয়েছে বর্ণিল সব আয়োজনে। নাটক, ধারাবাহিক, ম্যাগাজিন অনুষ্ঠান, গান, নাচসহ সরাসরি (লাইভ) অনুষ্ঠানে ভরপুর এবারের ঈদ আয়োজন। চলুন দেখে নেওয়া যাক তৃতীয় দ্বিতীয় দিন কোনো টিভিতে কী চলছে।
এনটিভি
বেলা ২টা ২৫ মিনিটে সিনেমা হিরো ৪২০। অভিনয়ে ওম, নুসরাত ফারিয়া। সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে ‘দ্য বক্স, পর্ব–৩’। ৬টা ৪৫ মিনিটে ধারাবাহিক মেডেল। রাত ৭টা ৫৫ মিনিটে নাটক কুয়াশা। অভিনয়ে আফরান নিশো, তানহা তাসনিয়া। রাত ৯টায় স্বল্পদের্ঘ্য চলচ্চিত্র মুখোশ। অভিনয়ে এফ এস নাঈম, সারিকা সাবা। রাত ৯টা ৩০ মিনিটে নাটক একমুঠো প্রেম। অভিনয়ে আফরান নিশো, তানজিন তিশা। রাত ১১টায় নাটক না হবে না কিছুতেই। অভিনয়ে অপূর্ব, কেয়া পায়েল, দিলারা জামান। রাত ১২টায় কিংবদন্তির গান।
বাংলাভিশন
বেলা ২টা ১০ মিনিটে টেলিছবি ভেলকি। অভিনয়ে মম, নাদিয়া। বিকেল ৪টা ৩০ মিনিটে সাত পর্বের ধারাবাহিক মোঘল ফেমিলি, পর্ব-৩। বিকেল ৫টা ৫ মিনিটে নাটক ভাই লাইভে আসবে উইথ ভাবী। অভিনয়ে সালাহউদ্দিন লাভলু, শেহতাজ। সন্ধ্যা ৬টা ৫ মিনিটে সাত পর্বের ধারাবাহিক দাঁতাল, পর্ব-৩। সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে নাটক ইমোশনাল ওয়াইফ। অভিনয়ে জোভান, টয়া। রাত ৭টা ৪৫ মিনিটে নাটক মোক্ষ। অভিনয়ে তাহসান, সাবিলা নূর। রাত ৮টা ৪০ মিনিট সাত পর্বের ধারাবাহিক ও পাখি তোর যন্ত্রণা, পর্ব-৩। রাত ৯টা ১০ মিনিটে নাটক স্বামীর ১০টা বদ অভ্যাস। অভিনয়ে অপূর্ব, সাবিলা নূর। রাত ৯টা ৫৫ মিনিটে সাত পর্বের ধারাবাহিক ফকির মজনু, পর্ব-৩। রাত ১১টা ৩৫ মিনিটে নাটক অভিনেতা। অভিনয়ে মোশাররফ করিম, তানিয়া বৃষ্টি।
আরটিভি
বেলা ২টা ১০ মিনিটে সিনেমা বন্ধু যখন শত্রু। অভিনয়ে শাকিব খান, পূর্ণিমা। বিকেল ৫টা ১৫ মিনিটে গানের অনুষ্ঠান ‘ও আমার বন্ধু গো’। সন্ধ্যা ৭টা ৫ মিনিটে গেম শো ‘দ্য বক্স’। রাত ৭টা ৩০ মিনিটে নাটক ঢাকাইয়া ওয়েডিং। অভিনয়ে তৌসিফ, সাফা কবির। রাত ১১টা ৫ মিনিটে ধারাবাহিক বিগ বস। অভিনয়ে জাহিদ হাসান, নাদিয়া আহমেদ। রাত ১১টা ৩০ মিনিটে নাটক একজন মায়াবতী। অভিনয়ে জোভান, সাফা কবির।
মাছরাঙা
বেলা ২টা ২০ মিনিটে সিনেমা স্বপ্নজাল। বিকেল ৫টা ৫০ মিনিটে নাটক অক্সিজেন। সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ধারাবাহিক বাবুর্চিয়ানা। রাত ৮টায় নাটক তপ্ত দুপুর। রাত ৯টা ১০ মিনিটে ধারাবাহিক নাটক বড় মিয়ার শাদী মোবারক। রাত ৯টা ৫০ মিনিটে নাটক নতুন ঠিকানায়। রাত ১১টা ২০ মিনিটে টেলিছবি ব্লেড লাইলী।