ঈদের তৃতীয় দিন
টিভিতে যা থাকবে আজ–১
ঈদুল আজহা ঘিরে টেলিভিশনের অনুষ্ঠানমালা সাজানো হয়েছে বর্ণিল সব আয়োজনে। নাটক, ধারাবাহিক, ম্যাগাজিন অনুষ্ঠান, গান, নাচসহ সরাসরি (লাইভ) অনুষ্ঠানে ভরপুর এবারের ঈদ আয়োজন। চলুন দেখে নেওয়া যাক ঈদের তৃতীয় দিন কোনো টিভিতে কী চলছে।
বিটিভি
বেলা ২টা ৩৫ মিনিটে সিনেমা স্বপ্ন। অভিনয়ে রাজ্জাক, শাবানা। রাত ৮টা ৩৫ মিনিটে নাটক গৃহমায়া। ৯টা ৩০ মিনিটে ‘ছায়াছন্দ’। ১০টা ২০ মিনিটে সরাসরি সংগীতানুষ্ঠান। অংশগ্রহণে রাজিব, নিশীতা ও কর্নিয়া।
এটিএন বাংলা
বেলা ২টা ৪৫ মিনিটে সিনেমা লাভ ম্যারেজ। অভিনয়ে শাকিব খান, অপু বিশ্বাস। বিকেল ৫টা ৫০ মিনিটে ৭ পর্বের ধারাবাহিক নাটক বগা ফান্দে। সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে গেম শো ‘দ্য বক্স’। ৭টা ৪০ মিনিটে নাটক প্রেম ফ্যাশন। অভিনয়ে তৌসিফ মাহবুব, তাসনিয়া ফারিণ। রাত ৮টা ৫০ মিনিটে নাটক বাবা, তোমাকে ভালোবাসি। অভিনয়ে জোভান, তাসনিয়া ফারিণ। ১০টা ৩০মিনিটে ম্যাগাজিন অনুষ্ঠান ‘পাঁচ ফোড়ন’। ১১টা ৩০ মিনিটে টেলিছবি অবিবাহিতদের প্রবেশ নিষেধ। অভিনয়ে অহনা, সালাহউদ্দিন লাভলু।
একুশে টিভি
বেলা ২টা ৩০ মিনিটে সিনেমা মোস্ট ওয়েলকাম-২। অভিনয়ে অনন্ত জলিল, বর্ষা। সন্ধ্যা ৬টা ২০ মিনিটে সাত পর্বের ধারাবাহিক হালকার উপর ঝাপসা। সন্ধ্যা ৭টা ২০ মিনিটে সাত পর্বের ধারাবাহিক অফলাইন মামা অনলাইনে। রাত ৮টায় নাটক ফরেন লাভার। অভিনয়ে মিশু সাব্বির, আবিদা বুশরা। রাত ৯টা ২০ মিনিটে সাত পর্বের ধারাবাহিক ভিডিও জাহাঙ্গীর। রাত ১০টায় নাটক সিঙ্গেল’স ক্লাব। অভিনয়ে মারজুক রাসেল, চাষী আলম। রাত ১১টা ২০ মিনিটে ‘কালজয়ী সিনেমার গান’। শিল্পী চম্পা বণিক ও রাজীব।
চ্যানেল আই
বেলা ২টা ৩০ মিনিটে টেলিছবি ঘটনা সত্য। অভিনয়ে আফরান নিশো, মেহজাবীন চৌধুরী। বিকেল ৪টা ৩০ মিনিটে টেলিছবি আগডুম বাগডুম। অভিনয়ে অপূর্ব, সাবিলা নূর। সন্ধ্যা ৬টা ২০ মিনিটে ধারাবাহিক খেলা হলো খুলনায়। ছোটকাকু সিরিজ অবলম্বনে নির্মিত। অভিনয়ে আফজাল হোসেন, অর্ষা। সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে নাটক দ্বিতীয় সূচনা। অভিনয়ে আফরান নিশো, মেহজাবীন চৌধুরী। রাত ৯টা ৩৫ মিনিটে নাটক শোকসভা। অভিনয়ে অপূর্ব, তাসনিয়া ফারিণ।