ঈদের চতুর্থ দিন
টিভিতে যা দেখা যাবে আজ–১
ঈদুল আজহা ঘিরে টেলিভিশনের অনুষ্ঠানমালা সাজানো হয়েছে বর্ণিল সব আয়োজনে। নাটক, ধারাবাহিক, ম্যাগাজিন অনুষ্ঠান, গান, নাচসহ সরাসরি (লাইভ) অনুষ্ঠানে ভরপুর এবারের ঈদ আয়োজন। চলুন দেখে নেওয়া যাক ঈদের চতুর্থ দিন কোনো টিভিতে কী চলছে।
বিটিভি
বেলা ২টা ৩৫ মিনিটে সিনেমা ‘স্বর্গ থেকে নরক’। অভিনয়ে ফেরদৌস, নিপুণ, আহমেদ শরীফ, শর্মিলী আহমেদ। বিকেল ৫টা ১০ মিনিটে ব্যান্ডের গানের অনুষ্ঠান ‘হাসতে দেখো গাইতে দেখো’। সন্ধ্যা ৬টা ২০ মিনিটে ‘প্রবাসে প্রিয়জন’। সন্ধ্যা ৭টায় গানের অনুষ্ঠান ‘যুগলবন্দী’। রাত ৮টা ৩৫ মিনিট নাটক ‘বকুলের আয়না’। রাত ৯টা ৩০ মিনিটে ছায়াছন্দ। রাত ১০টা ২০ মিনিটে ‘বাংলার মুখ’।
এটিএন বাংলা
বেলা ২টা ৪৫ মিনিটে সিনেমা ‘প্রেমে পড়েছি’। অভিনয়ে শাকিব, অপু বিশ্বাস। বিকেল ৫টা ৫০ মিনিটে ধারাবাহিক ‘বগা ফান্দে’। সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে ‘দ্য বক্স’। সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে নাটক ‘সমস্যা কি?’। অভিনয়ে মোশাররফ করিম, সারিকা সাবা। রাত ৮টা ৫০ মিনিটে নাটক ‘শেষ খেলা’। অভিনয়ে তৌসিফ মাহবুব, সাফা কবির। রাত ১১টা ৩০ মিনিটে টেলিছবি ‘বশিকরণ ভ্যাকসিন’। অভিনয়ে মীর সাব্বির, আজমেরী আশা।
একুশে টিভি
বেলা ২টা ৩০ মিনিটে সিনেমা ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী-২’। অভিনয়ে শাকিব খান, জয়া আহসান। সন্ধ্যা ৬টা ২০ মিনিটে ধারাবাহিক ‘হালকার উপর ঝাপসা’। অভিনয়ে মীর সাব্বির, প্রাণ রায়। সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ধারাবাহিক নাটক ‘অফলাইন মামা অনলাইনে’। অভিনয়ে সালাউদ্দিন লাভলু, তানিয়া আহমেদ। রাত ৮টায় নাটক ‘লাভ ইজ ফরএভার’। অভিনয় মুশফিকুর ফারহান, সামিয়া অথৈ। রাত ৯টা ২০ মিনিটে ধারাবাহিক ‘ভিডিও জাহাঙ্গীর’। অভিনয়ে জাহিদ হাসান, সাজু খাদেম। রাত ১০টায় নাটক ‘যদি এমন হতো’। অভিনয়ে শাওন, পায়েল। রাত ১১টা ২০ মিনিটে ‘কালজয়ী সিনেমার গান’। শিল্পী সামিনা চৌধুরী।
চ্যানেল আই
সকাল ১০টা ১৫ মিনিটে সিনেমা ‘কসাই’। অভিনয়ে নিরব, রাশেদ মামুন অপু, প্রিয়মণি। বেলা ২টা ৩০ মিনিটে টেলিছবি ‘টপফাদার’। অভিনয়ে আফরান নিশো, মেহ্জাবীন চৌধুরী। বিকেল ৪টা ৩০ মিনিটে টেলিছবি ‘পুনর্জন্ম’। অভিনয়ে আফরান নিশো, মেহ্জাবীন চৌধুরী। সন্ধ্যা ৬টা ২০ মিনিটে ধারাবাহিক ‘খেলা হলো খুলনায়’। অভিনয়ে আফজাল হোসেন, অর্ষা। সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে নাটক ‘ভাগ্যক্রমে’। অভিনয়ে অপূর্ব, মেহ্জাবীন চৌধুরী। রাত ৯টা ৩৫ মিনিটে নাটক ‘ক্রাইম পার্টনার’। অভিনয়ে জোভান, তানজিন তিশা।