টিভিতে 'অল্প অল্প প্রেমের গল্প'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টিভিতে প্রচারিত হতে যাচ্ছে শখ, নিলয় অভিনীত অল্প অল্প প্রেমের গল্প ছবিটি। ঈদের দ্বিতীয় দিন সকাল সাড়ে ১০টায় গাজী টিভিতে প্রচারিত হবে এটি। একটিমাত্র বিজ্ঞাপন বিরতি দিয়ে প্রচারিত হবে ছবিটি। এটি প্রচারে সহযোগিতা করছে মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান এয়ারটেল। শখ, নিলয় ছাড়াও অল্প অল্প প্রেমের গল্পতে অভিনয় করেছেন মিশা সওদাগর, হৃদিসহ অনেকে। ছবিটি পরিচালনা করেছেন সরদার সানিয়াত হোসেন। উল্লেখ্য, একই দিন একই সময়ে অনলাইন টিভি www.popcornlive.tv–তে দেওয়া হবে ছবিটি। যে কেউ চাইলে যেকোনো সময় দেখতে পাবেন অল্প অল্প প্রেমের গল্প ছবিটি।