টুকরো খবর
আজ শিল্পকলায় ‘জেরা’: শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় মঞ্চস্থ হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের নাটক জেরা। ফরিদ কামিলের দ্য ইন্টারোগেশন থেকে নাটকটির রূপান্তর করেছেন তারিক আনাম খান। নির্দেশনায় ইউসুফ হাসান অর্ক।
শাহ আবদুল করিম স্মরণে ‘বোধ’: ১২ সেপ্টেম্বর ছিল শাহ আবদুল করিমের অষ্টম মৃত্যুবার্ষিকী। তাঁকে শ্রদ্ধা জানিয়ে সংলাপ গ্রুপ থিয়েটার আজ বোধ নাটকের প্রদর্শনী করবে, শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে সন্ধ্যা ৭টায়। মুন্সী প্রেমচাঁদের গল্প থেকে নাট্যরূপ স্বপন দাসের। নির্দেশনায় মোস্তফা হীরা।
ছায়ানটে ‘নিভৃত প্রাণের গান’: ছায়ানট মিলনায়তনে আজ সন্ধ্যা ৭টায় রবীন্দ্রনাথের গান গাইবেন ইমতিয়াজ আহমদ। পাঠ ও আবৃত্তি করবেন ভাস্বর বন্দ্যোপাধ্যায়। পঞ্চভাস্কর ও আনন্দধারা যৌথভাবে আয়োজন করেছে ‘নিভৃত প্রাণের গান’ অনুষ্ঠানটি।
বিনোদন প্রতিবেদক