টেনিস থেকে নাটকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জোবেরা রহমান লিনু
জোবেরা রহমান লিনু

তিনি টেবিল টেনিস তারকা। তিনি এখন নাট্যকারও। বলছিলাম জোবেরা রহমান লিনুর কথা। এরই মধ্যে তাঁর লেখা চারটি নাটক প্রচার হয়েছে। তা-ও প্রায় বছর তিনেক আগের কথা। এবার লিখলেন নতুন নাটক মেঘের বাড়ি যাবো। এরই মধ্যে নাটকটির শুটিং শুরু হয়েছে। উত্তরার বিভিন্ন লোকেশনে চলছে দৃশ্য ধারণের কাজ। দীপু হাজরার পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন অপূর্ব, জাকিয়া বারী মম ও সীমানা। নাটক লেখা প্রসঙ্গে লিনু বলেন, ‘লেখালেখি ব্যাপারটি আমি অনেক আগ্রহ নিয়ে করি। নিয়মিতই কিছু না কিছু না লেখার চেষ্টা করি।’ লিনু জানান, তাঁর সর্বশেষ প্রচার হওয়া নাটক নির্জনে নিভৃতে। নতুন নির্মিতব্য নাটকটি খুব তাড়াতাড়ি যেকোনো টিভি চ্যানেলে প্রচার হবে। নাটক লেখার পাশাপাশি প্রযোজনাও করেন তিনি।