টেলিছবিতে আমিন খান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমিন খান
আমিন খান

বড় পর্দার তারকা আমিন খান। তিনি উপহার দিয়েছেন বহু জনপ্রিয় ছবি। মাঝেমধ্যে তাঁকে ছোট পর্দায় দেখা যায়। এবার বেশ কিছুদিন পর আমিন খানকে আবারও একটি টেলিছবিতে দেখা যাবে। টেলিছবির নাম ‘লবিং লাভ’। এটি রচনা করেছেন আহসান হাবীব। পরিচালনা মোহাম্মদ রুবেল আহমেদ। নাটকের গল্পটি গড়ে উঠেছে প্রবাসী একটি ছেলের বিয়েকে কেন্দ্র করে, যে দেশে এলেও বিয়ে করতে চায় না। পরে একটি ম্যারেজ মিডিয়ার শরণাপন্ন হয়। মূলত বিয়েকে কেন্দ্র করেই গল্প এগিয়ে যায়। টেলিছবিতে নিজের চরিত্র সম্পর্কে আমিন খান বলেন, ‘আমি একজন তরুণ, যে বিয়ে করতে চায় না। স্বাধীন থাকতেই তার ভালো লাগে। পরিবার থেকে আমাকে বিয়ে দিতে চায়। আমি বিয়ে ভাঙার পরিকল্পনা নিয়ে বিয়েতে রাজি হই।’

পরিচালক জানান, গত জুলাইয়ের ২৮ ও ২৯ তারিখে ঢাকার আমিন বাজারে নাটকটির দৃশ্যধারণ হয়েছে। এটি আসছে ঈদে একটি বেসরকারি স্যাটেলাইট চ্যানেলে প্রচার করা হবে। নাটকে আরও অভিনয় করেছেন কাজী উজ্জ্বল, শেলী আহসান প্রমুখ।