টেলিভিশনে ঈদের পঞ্চম দিন

জাহিদ হাসান ও স্পর্শিয়া অভিনয় করেছেন ঈদের ধারাবাহিক ভ্যানিটি ব্যাগ-এ। সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে এনটিভিতে দেখানো হবে নাটকটি। এর রচনা ও পরিচালনা আলী ফিদা একরাম তোজোর

ধারাবাহিক নাটক বাখরখানির দৃশ্যে তানিয়া আহমেদ ও সাজু খাদেম। তুহিন রাসেলের রচনায় ও তানিম পারভেজের পরিচালনায় নাটকটি দেখানো হবে দেশ টিভিতে রাত ৯টায়

এন্ড্রু কিশোরের একক সংগীতানুষ্ঠান ‘গানই আমার প্রাণ’ দেখানো হবে বাংলাভিশনে আজ রাত ৯টা ৪০ মিনিটে

মাছরাঙা টেলিভিশনে বেলা ২টা ৪০ মিনিটে দেখানো হবে টেলিছবি বিষ কিংবা ভালোবাসার গল্প। এর একটি দৃশ্যে আলভী ও শ্যামল মাওলা

সন্ধ্যা ৬টা ১০ মিনিটে একাত্তর টিভিতে প্রচারিত হবে ‘জয়তু’। সামিয়া রহমানের উপস্থাপনা ও নির্বাহী প্রযোজনায় আজকের পর্বে অতিথি থাকবেন আইয়ুব বাচ্চু, হাসান আবিদুর রেজা জুয়েল ও ফোয়াদ নাসের বাবু

টেলিছবি অতঃপর ভালোবাসিতে অভিনয় করেছেন মৌসুমী হামিদ ও সজল। এটি রচনা করেছেন লিপি মনোয়ার। পরিচালনা এস এ হক অলীকের। প্রচারিত হবে চ্যানেল নাইনে বেলা ২টা ৪৫ মিনিটে

ম্যাগাজিন অনুষ্ঠান ‘ধন্যবাদ উল্টাপাল্টা’ উপস্থাপনা করেছেন রুমানা মালিক মুনমুন। এর একটি পরিবেশনায় অংশ নেন সুমন পাটওয়ারী, তুষার খান ও মুকিত। অনুষ্ঠানটি রাত ১০টা ৪৫ মিনিটে এটিএন বাংলায় দেখানো হবে

দ্য মিরর গেম নাটকের দৃশ্যে অপূর্ব ও রোজা পারমিতা। গাজী টিভিতে সন্ধ্যা সাড়ে ৭টায় দেখানো হবে গৌতম কৈরী রচিত ও পরিচালিত এই নাটকটি

শরত্চন্দ্র চট্টোপাধ্যায়ের মূল গল্প থেকে তৈরি করা হয়েছে টেলিছবি আবার দেবদাস। এর চিত্রনাট্য ও পরিচালনা ইমরাউল রাফাতের। এসএ টিভিতে বেলা ৩টায় দেখানো হবে এটি। টেলিছবির একটি দৃশ্যে আফরান নিশো ও মিথিলা

একুশে টেলিভিশনে দেখানো হবে নাটক ত্রিভুজ আত্মা। এর একটি দৃশ্যে নওশীন ও কাজী আসিফ। রাশেদ রাহার রচনায় এটি পরিচালনা করেছেন খায়রুল বাসার নির্ঝর। নাটকটি সন্ধ্যা সাড়ে ৭টায় প্রচারিত হবে

টেলিছবি ঘরোয়া জামাই দেখানো হবে চ্যানেল আইয়ে বেলা ২টা ৩৫ মিনিটে। এর একটি দৃশ্যে আমিন খান এবং আ খ ম হাসান। টেলিছবিটির গল্পভাবনা ও পরিচালনা রবিন খানের

বিটিভিতে ঈদের বিশেষ অনুষ্ঠান ‘ইত্যাদি’ পুনঃপ্রচার করা হবে আজ রাত আটটার বাংলা সংবাদের পর। অনুষ্ঠানের একটি বিশেষ পরিবেশনায় অংশ নেন সাবিনা ইয়াসমীন ও তাঁর মেয়ে বাঁধন এবং সাদিয়া ইসলাম মৌ ও তাঁর মেয়ে পুষ্পিতা