টেলিভিশনে ঈদের পঞ্চম দিন

আরতী মুখোপাধ্যায় আজ গাইবেন সরাসরি দেশ টিভির ‘কলের গান’ অনুষ্ঠানে। রাত ৯টা ৪৫ মিনিটে শুরু হওয়া এ অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন তানিয়া হোসাইন

এটিএন বাংলায় রাত সোয়া ৮টায় অস্থির পারভেজ নাটকের শেষ পর্ব দেখানো হবে। এর একটি দৃশ্যে আবুল হায়াত, মিশু সাব্বির ও সাজু খাদেম। মারুফ রেহমানের রচনায় নাটকটি পরিচালনা করেছেন আর বি প্রিতম

নাটক তেল ও জলের গল্প প্রচারিত হবে বাংলাভিশনে রাত ৮টায়। জাকারিয়া সৌখিনের রচনা ও পরিচালনায় এ নাটকে অভিনয় করেছেন আফরান নিশো ও মম

সংগীতানুষ্ঠান ‘ক্লোজআপ ফিউশন লাউঞ্জ-২’-এ গাইছেন সালমা। অনুষ্ঠানটি চ্যানেল নাইনে রাত ৯টায় প্রচারিত হবে

সুমাইয়া শিমু ও সজল অভিনয় করেছেন ঈদ ধারাবাহিক শেষ অধ্যায়-এ। একুশে টিভিতে রাত সাড়ে ৯টায় এটি দেখানো হবে

ঈদ ধারাবাহিক স্টোরি বোর্ড-এর দৃশ্যে তারিন। রাত ৯টা ৫০ মিনিটে এনটিভিতে দেখানো হবে এটি। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন রায়হান খান

জিটিভির ঈদের বিশেষ স্টুডিও কনসার্ট ‘গানোফোন’-এ আজ থাকবে গানের দল চিরকুট। রাত ১২টায় শুরু হবে এ আয়োজন

ঈদের বিশেষ ধারাবাহিক নেয়ামতের কেয়ামত নাটকের ষষ্ঠ পর্ব প্রচারিত হবে সন্ধ্যা সাড়ে ৭টায় এসএ টিভিতে। রূপান্তরের রচনায় নাটকটি পরিচালনা করেছেন অনিরুদ্ধ রাসেল

পোর্টে৶ট নাটকের দৃশ্যে আবুল হায়াত ও বিপাশা হায়াত। আরটিভিতে সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে দেখানো হবে ঊর্মি মোস্তফার নাট্যরূপে গোলাম সোহরাব দোদুল পরিচালিত এ নাটকটি

নাচের অনুষ্ঠান ‘ওয়াটারনেস’ দেখানো হবে মাছরাঙা টেলিভিশনে সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে। এতে দেখা যাবে নৃত্যশিল্পী পূজা সেনগুপ্তকে