ট্রাফিক পুলিশ নিশো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যান্ত্রিক মোড়ে, অযান্ত্রিক মুহূর্ত নাটকের শুটিংয়ে নিশো
যান্ত্রিক মোড়ে, অযান্ত্রিক মুহূর্ত নাটকের শুটিংয়ে নিশো

যান্ত্রিক মোড়ে, অযান্ত্রিক মুহূর্ত নাটকের শুটিং হচ্ছিল সূত্রাপুর মোড়ের ট্রাফিক আইল্যান্ডে। ক্যামেরার সামনে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছিলেন অভিনেতা আফরান নিশো। ঈদ উপলক্ষে নির্মিত এ নাটকের শুটিং করতে হলো রাজ্যের যানজটের ভেতরে।
নিশোর জন্য এটি নতুন অভিজ্ঞতা। তিনি বলেন, ‘অভিজ্ঞতা নতুন হলেও, রাস্তায় বের হলেই এই চরিত্র দেখা যায়। চেনা চরিত্রের ভূমিকায় অভিনয় করতে তাই খুব একটা সমস্যা হয়নি।’ হাসতে হাসতে নিশো বলেন, ‘একটা জিনিস বুঝেছি, গায়ে পোশাক আর হাতে বাঁশি থাকলে মানুষ কথা শোনে।’
পরিচালক হিমেল আশরাফ বলেন, ‘ওই (সূত্রাপুর) মোড়ে এমনিতেই যানজট বেশি থাকে। তার ওপর আবার শুটিং। সকাল থেকে রাত পর্যন্ত শত শত উৎসুক মানুষের ভিড় ছিল। প্রশাসনের সহযোগিতায় শুটিং করা হয়েছে।’ তিনি বলেন, দুই দিনের শুটিং শেষ হয়েছে। নাটকে নিশোর বিপরীতে অভিনয় করছেন শখ। যান্ত্রিক মোড়ে, অযান্ত্রিক মুহূর্ত নাটকটি চ্যানেল আইতে দেখানো হবে পবিত্র ঈদুল ফিতরে।