ডাকবাক্স ঘিরে গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘ডাকবাক্স’ নাটকে অভিনয় করছেন সজল ও মম
‘ডাকবাক্স’ নাটকে অভিনয় করছেন সজল ও মম

ভাবুন তো একবার, অভিনয়শিল্পী সজল একটি প্রকাশনা প্রতিষ্ঠানের প্রুফ রিডার। তাঁর কাজ বানান ও বাক্য ঠিকঠাক করা! অভিনয়শিল্পী যখন, তখন এমন চরিত্রে অভিনয় করতেই পারেন। কিন্তু মুঠোফোন ইন্টারনেটের যুগে যখন একটা নাটকের বিষয় হয়ে ওঠে ডাকবাক্স, তখন টিভি দর্শকেরা একটু নড়েচড়ে বসতে পারেন।
তো এই প্রুফ রিডারের কাছে একটি মেয়ে চিঠি লেখে। সেই চিঠি ফেলে যায় ডাকবাক্সে। এভাবেই প্রেম। কিন্তু অন্য সবকিছুর মতো প্রুফ রিডার, সেই চিঠিতেও ভুল খুঁজে পায়। তারপর ভুল থেকে দারুণ কিছুর মতোই গল্প মোড় নেয় অন্যদিকে।
‘ডাকবাক্স’ নামের এই নাটকটি নির্মাণ করা হয়েছে সম্প্রতি। নাটকের মূল দুটি চরিত্রে অভিনয় করেছেন সজল ও জাকিয়া বারী মম।
নাটকের গল্প লিখেছেন মজুমদার বিপ্লব আর পরিচালনা করেছেন রাকেশ বসু। আসছে ঈদ অনুষ্ঠানমালায় প্রচারিত হবে নাটকটি।