তমিজ উদ্দিন ডিগ্রি মিয়া
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিটিভিতে আজ রাত আটটার বাংলা সংবাদের পর প্রচারিত হবে নাটক তমিজ উদ্দিন ডিগ্রি মিয়া। লিখেছেন ইকবাল হোসাইন চৌধুরী। পরিচালনা করেছেন দীপংকর দীপন। অভিনয় করেছেন আবুল হায়াত, কুসুম শিকদার প্রমুখ।
সেই তরুণ বয়সে ডিগ্রি পরীক্ষায় ফেল করেছিল তমিজ উদ্দিন। এরপর অদ্ভুত এক জেদ চেপে বসে তার মাথায়। যে করেই হোক, তার ডিগ্রি পাস করা চাই। বছর বছর ডিগ্রি পরীক্ষা দিয়ে তমিজ উদ্দিন হয়ে ওঠে এক হাসির পাত্র। ২১তম বারে গিয়ে সবার কাছ থেকে বিদায় নেয় তমিজ উদ্দিন। এবারই তার শেষ চেষ্টা। এবার পাস না হলে নিজেকে নিজে শেষ করে দেবে তমিজ। পাস কি জুটবে তমিজের কপালে?