তারকাদের ক্রিকেট টিভিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্রিকেট মানে ব্যাট–বলের লড়াই। তবে জয়ের উচ্ছ্বাস কিংবা খেলোয়াড়দের উল্লাস—সবই থাকে মাঠজুড়ে। সেলিব্রেটি ক্রিকেটে এমনই তিন তারকা অপর্ণা, ঈষিকা ও জেসি মেতে উঠেছেন জয়ের আনন্দে
ক্রিকেট মানে ব্যাট–বলের লড়াই। তবে জয়ের উচ্ছ্বাস কিংবা খেলোয়াড়দের উল্লাস—সবই থাকে মাঠজুড়ে। সেলিব্রেটি ক্রিকেটে এমনই তিন তারকা অপর্ণা, ঈষিকা ও জেসি মেতে উঠেছেন জয়ের আনন্দে

শুধু নাটক-সিনেমা দেখেই এবারের ঈদ শেষ হচ্ছে না। সেসবে যাঁরা অভিনয় আর গান করেন, তাঁদের খেলা দেখা যাবে টিভিতে। মিরপুর ইনডোর স্টেডিয়ামে এরই মধ্যে শেষ হয়েছে এই ক্রিকেট টুর্নামেন্ট। এখন শুধু প্রচারের অপেক্ষা। সেটাও শুরু হচ্ছে ঈদের দিন থেকে। ছয়টি দলের এই টুর্নামেন্টে অংশ নিয়েছিলেন অভিনেতা-অভিনেত্রী, মডেল, নির্মাতা এবং জাতীয় দলের বর্তমান ও সাবেক ক্রিকেটাররা।
টুর্নামেন্টে অংশ নেওয়া এই দলগুলো হলো ‘বাংলালিংক পপকর্নলাইভ স্ট্রাইকার্স’, ‘ধ্বনিচিত্রের হুঙ্কার’, ‘সিম্ফনি অরেঞ্জ রকার্স’, ‘দীপ্ত টিভি ইউসিএফ ওয়ারিয়রস’, ‘কাজী অ্যান্ড কাজী টেলিহোম টাইটান্স’ ও ‘টিম ভিশন’। সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ খেলার জন্য দলগুলোকে অতিক্রম করতে হয়েছে ১৫টি রাউন্ডের রবিন লিগ ম্যাচ।
তারকাদের ক্রিকেট উৎসবকে কেন্দ্র করে ‘বাঘবাজি’ শিরোনামে একটি থিম সং-ও তৈরি করেছে চিরকুট ব্যান্ড।
‘ব্রেভার সেলিব্রিটি ক্রিকেট ফেস্টিভ্যাল—পাওয়ারড বাই বাংলালিংক’ নামে এই টুর্নামেন্ট ঈদের দিন থেকে সাত দিন প্রচারিত হবে গাজী টিভিতে।
ঈদের দিন থেকে তৃতীয় দিন পর্যন্ত বেলা তিনটা থেকে বিকেল পাঁচটা। ঈদের চতুর্থ থেকে সপ্তম দিন প্রচারিত হবে বাংলাদেশ ও সাউথ আফ্রিকার টেস্ট ম্যাচ শেষ হওয়ার পর।