তারকাদের তিন দিনের ঈদ আড্ডা

ঈদের সময় অনেকেই টিভি অনুষ্ঠান দেখে সময় কাটান। যাঁরা তারকাদের খোঁজখবর রাখেন, তাঁদের জন্য ঈদ উপলক্ষে ইনডিপেনডেন্ট টিভি আয়োজন করেছে তারকাদের নিয়ে তিন দিনের ঈদ আড্ডার অনুষ্ঠান।
আড্ডায় অংশ নিয়েছেন রিচি সোলায়মান, আনিসুর রহমান মিলন, শফিক তুহিন, পড়শী, বাপ্পী ও নিপুন। প্রতীক আকবরের গ্রন্থনায় দোলা রোজারিও ও ফারহানা লোপার উপস্থাপনায় মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ১০টা ৩০মিনিটে প্রচারিত হবে এই ঈদ আড্ডা অনুষ্ঠান।
মঙ্গলবারের আড্ডায় অংশ নেবেন কণ্ঠশিল্পী, গীতিকার ও সুরকার শফিক তুহিন ও কণ্ঠশিল্পী পড়শী। অভিনেতা ও অভিনেত্রী আনিসুর রহমান মিলন এবং রিচি সোলায়মান অংশ নেবেন ঈদের দ্বিতীয় দিন বুধবারের ঈদ আড্ডায়। শেষ দিন বৃহস্পতিবারের ঈদ আড্ডায় অংশ নেবেন চলচ্চিত্র অভিনেতা ও অভিনেত্রী বাপ্পী ও নিপুন।
রবীন শামসের সার্বিক তত্ত্বাবধানে তিন দিনের এই ঈদ আড্ডা অনুষ্ঠান প্রযোজনা করেছেন শরিফ ইকবাল।