তারকাবহুল নাচ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভিনেত্রী অপি করিম ও মডেল নোবেলকে এবার দেখা যাবে ঈদের বিশেষ ‘ইত্যাদি’তে। তাঁদের সঙ্গে এ পরিবেশনায় অংশ নেবেন চিত্রনায়ক ফেরদৌস ও চিত্রনায়িকা পূর্ণিমাও। ‘ইত্যাদি’ বরাবরই দর্শকদের বিনোদনে যোগ করে নতুন মাত্রা। এবারও এর ব্যতিক্রম হচ্ছে না। নির্মাতা হানিফ সংকেত ‘ইত্যাদি’র এবারের পর্বের জন্য এই চার তারকাকে নিয়ে একটি নাচের পরিবেশনা তৈরি করেছেন। এর জন্য তৈরি হয়েছে নতুন গানও। যে গানের তালে এবার তারকারা নাচবেন, তা তৈরি হয়েছে শাস্ত্রীয় ও আধুনিক সংগীতায়োজনের সংমিশ্রণে। তরুণ সংগীত পরিচালক আজিজুর রহমানের মাধ্যমে বেশ কয়েকজন তরুণ সংগীতশিল্পীর প্রচেষ্টায় হানিফ সংকেত এই সুরটি তৈরি করেছেন। নৃত্য পরিচালনা করেছেন ওয়াসেক।