তারা কারা?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুবাইলের শুটিং বাড়ির পাশে একটি সরিষা খেত। তার আল ধরে হেঁটে এলেন একজন। পেছনে আরেকজন। তারপর দুজনই হাত দিয়ে ঢেকে ফেললেন মুখ। আর তখনই ক্যামেরার ক্লিক! বছরের প্রথম দিনই দুই জনপ্রিয় শিল্পী শুটিংয়ে ব্যস্ত। নাটকের নাম ‘আমার অদ্ভুত বউটা’। এই দুজন কে অনুমান করুন তো!

তবে ‘ক্লু’ হিসেবে বলে দেওয়া যায়, নাটকটি পরিচালনা করেছেন সাগর জাহান। বরাবরের মতো বছরের প্রথম দিনই শুটিং করছেন তাঁরা। শুটিং চলবে আরও দুদিন।
এই জুটি ও নাটকটির ব্যাপারে বিস্তারিত জানতে চোখ রাখুন আগামীকালের প্রথম আলোর বিনোদন পাতায়।