তাহসানের গানে তৌসিফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তৌসিফ মাহবুব ও সায়লা জাহান।
তৌসিফ মাহবুব ও সায়লা জাহান।

অভিনয়শিল্পী হিসেবেই পরিচিত তৌসিফ মাহবুব। এবার তাঁর ক্যারিয়ারে নতুন অভিজ্ঞতা যোগ হলো। গানের ভিডিওতে মডেল হলেন তিনি। জনপ্রিয় সংগীতশিল্পী তাহসানের গাওয়া ‘বলছি শোনো’ গানের ভিডিওতে মডেল হয়েছেন ছোট পর্দার এই তারকা।

১৮ জুন উত্তরায় ভিডিওটির শুটিং শেষ হয়। গতকাল রাতে ইউটিউবে গানের ভিডিওটি মুক্তি দেওয়া হয়েছে। ভিডিওতে তৌসিফের বিপরীতে ছিলেন মডেল সায়লা জাহান।
প্রিয় শিল্পীর গানে মডেল হতে পেরে রোমাঞ্চিত তৌসিফ। তিনি বলেন, ‘আমি তাহসান ভাইয়ের গান ও অভিনয়ের ভক্ত। তাঁর গানের ভিডিওতে মডেল হওয়ার প্রস্তাব পাওয়ার সঙ্গে সঙ্গেই কাজটি করতে রাজি হয়েছি।’
তৌসিফ বলেন, ভিডিওটি মুক্তির পর বেশ সাড়া পাচ্ছেন তিনি।
বাপ্পা মজুমদার-তাহসান-জয় শাহরিয়ারের মিশ্র অ্যালবাম থেকে নেওয়া ‘বলছি শোনো’ গানটি লিখেছেন রবিউল ইসলাম। সুর ও সংগীতায়োজন করেছেন জয় শাহরিয়ার।
গানের ভিডিও নির্মাণ করেছেন মারুফ হাসান।