তিন দিনের দেশ উৎসব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বাধীনতা দিবস ও ষষ্ঠ বর্ষপূর্তি উপলক্ষে বেসরকারি টেলিভিশন চ্যানেল দেশ টিভি আয়োজন করেছে দেশ উৎসব। আজ থেকে শুরু হচ্ছে এ আয়োজন। চলবে ২৮ মার্চ পর্যন্ত।
দেশ উৎসব উপলক্ষে দিনব্যাপী চ্যানেলটিতে থাকবে নানান বর্ণিল আয়োজন। ভিন্নধর্মী অনুষ্ঠান, চলচ্চিত্র, নাটক, কনসার্ট, সরাসরি গানের অনুষ্ঠান আর টক শো দিয়ে চ্যানেলটি সাজিয়েছে তাদের তিন দিনের অনুষ্ঠানমালা। দেশ উৎসবের গানের আয়োজনে বেলা আড়াইটায় ‘গানে গানে উৎসব’ নামের অনুষ্ঠানে গাইবেন ইমরান, নওমি ও পূজা। একই দিন ‘উৎসবের রাত’ অনুষ্ঠানে রাত ৯টা ৪৫ মিনিটে সরাসরি থাকবে গানের দল ‘জলের গান’। আগামী দুই দিনও এমন সব বিশেষ আয়োজনই দিনভর থাকবে দেশ টিভিতে।