তিন মিনিটের তথ্যচিত্রে ফেরদৌস ও জ্যোতি

করদাতাদের মধ্যে সচেতনতা বাড়াতে আবারও শুরু হচ্ছে আয়কর মেলা। এ মেলা উপলক্ষে নির্মিত হয়েছে একটি প্রচারমূলক তথ্যচিত্র। এতে অভিনয় করেছেন ফেরদৌস ও জ্যোতিকা জ্যোতি। এ তথ্যচিত্রের মাধ্যমে দেশের মানুষকে কর দিতে উদ্বুদ্ধ করার কাজ করবেন তাঁরা।
জ্যোতিকা জ্যোতি বলেন, ‘এ ধরনের কাজ আগে করা হয়নি। এটা একধরনের ডকুফিল্ম (তথ্যচিত্র)। আমি খুব জ্বর নিয়ে কাজটি করেছি, কারণ সামাজিক দায়িত্ববোধ।’
আয়কর মেলা উপলক্ষে এ তথ্যচিত্র নির্মাণ করেছেন আবদুল্লাহ আল হারুন।
আয়কর সপ্তাহ উপলক্ষে এটি বিভিন্ন টিভি চ্যানেলে বিভিন্ন অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে ‘ফিলার’ হিসেবে প্রচার করা হবে।
সম্প্রতি রাজধানীর উত্তরায় এই তথ্যচিত্রের শুটিংয়ে অংশ নেন ফেরদৌস ও জ্যোতিকা জ্যোতি।
প্রসঙ্গত, আয়কর দিবস উপলক্ষে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) করদাতাদের মধ্যে সচেতনতা বাড়াতে বেশ কয়েক বছর ধরেই নিয়মিত এ মেলার আয়োজন করে আসছে।