তিনি প্রেসিডেন্ট সিরাজউদ্দৌলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিনি নিজেকে ভাবেন নবাব সিরাজউদ্দৌলার নাতি। তার হাবভাব, চালচলনেও রয়েছে নবাব সিরাজউদ্দৌলার ছায়া। তার বৈঠকখানায় রয়েছে নবাব সিরাজউদ্দৌলার মতো নিয়মনীতি। পোশাক-আশাক, খুশবু ব্যবহারে নবাবি ঢং। তার নবাবি হাবভাবে পুরান ঢাকার মানুষ অস্থির হয়ে থাকেন। এমন একটি চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান। ধারাবাহিক নাটকটির নাম ‘প্রেসিডেন্ট সিরাজউদ্দৌলা’। এটি গল্পভাবনা ও পরিচালনা করছেন রায়হান খান। অভিনেতা তারিক আনাম খান তাঁর চরিত্রটি সম্পর্কে বলেন, ‘প্রেসিডেন্ট সিরাজউদ্দৌলা’ একটি হাস্যরসের নাটক। এ চরিত্রটি এখনো নবাবি হাবভাব তার নিজের মধ্যে লালন করে। এটা নিয়েই মজার সব কাণ্ড ঘটে।
পুরান ঢাকার বিভিন্ন জায়গায় নাটকটির শুটিং হয়েছে। নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন মোশাররফ করিম, রুনা খান, আ খ ম হাসান, জুঁই, মনির আহমেদ প্রমুখ।