তিশা-নিশোর গানের দল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বঁা থেকে: নিশো, তিশা ও মিশু গানের মহড়ায় ব্যস্ত
বঁা থেকে: নিশো, তিশা ও মিশু গানের মহড়ায় ব্যস্ত

ঢাকার উত্তরার ৪ নম্বর সেক্টরের একটি শুটিংবাড়ি থেকে ভেসে আসছে গান। ‘মেঘের কোলে রোদ হেসেছে বাদল গেছে টুটি/ আজ আমাদের ছুটি, ও ভাই আজ আমাদের ছুটি...’। সেই বাড়িতে ঢুকতেই জানা গেল ‘বিট’ নামের একটি গানের দলের মহড়া চলছে এখানে। কিছুদিনের মধেই তাদের দল যাবে ফ্রান্সে। তাই প্রস্তুতি চলছে জোরেশোরে। তবে এই ‘বিট’ ব্যান্ডের লাইনআপ বেশ চমকপ্রদ। এ গানের দলে অভিনেতা আফরান নিশো ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশাকে গান গাইতে দেখা যাবে। লিড গিটারে থাকছেন মিশু সাব্বির। কিবোর্ড বাজাবেন আইরিন আফরোজ। বেইজে জয়নাল জ্যাক ও ড্রামসে আশরাফ আলী থাকছেন।
আসলে এখানে চলছিল আসছে ঈদে প্রচারের জন্য একটি নাটকের শুটিং। গানের দলের নামেই রাখা হয়েছে নাটকের নাম, বিট। নাটকের রচয়িতা ও পরিচালক আবু হায়াত মাহমুদের সঙ্গে কথা হলো। তিনি জানালেন, বাংলাদেশের গানের দল ফ্রান্সের একটি রিয়েলিটি শো থেকে ডাক পেয়েছে। তাদের সেই যাত্রা ও গানের জগৎ নিয়েই এ নাটক।
তিশা এ নাটকে অভিনয় করছেন এক রক গানের শিল্পীর চরিত্রে। অভিনয়শিল্পী নিশোও তাই। নিজের চরিত্রটি নিয়ে নিশো বলেন, ‘বাংলাদেশের একটি গানের দল বিদেশের একটি অনুষ্ঠানে গাইবার সুযোগ পায়। কিন্তু তারা সেখানে ইংরেজি গান নয়, বাংলা গান গাইবে বলে সিদ্ধান্ত নেয়।’