তিশা হাসপাতালে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাসপাতালের বিছানায় তিশা
হাসপাতালের বিছানায় তিশা

অ্যাপেনডিসাইটিসের সমস্যা নিয়ে গতকাল রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হন অভিনয়শিল্পী তিশা। গতকাল রাতেই চিকিৎসক রুহুল হাসান জোয়ার্দারের তত্ত্বাবধানে তিশার অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। তিনি এখন ভালো আছেন বলেই জানিয়েছেন তাঁর স্বামী নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।
ফারুকী বলেন, ‘অস্ত্রোপচারের পর তিশা এখন অনেকটাই ভালো আছে। তবে চিকিৎসক তাকে আরও দুদিন বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। দোয়া করবেন তিশা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়।’
এদিকে ফারুকী তাঁর স্ত্রী তিশার সুস্থতা কামনা করে ফেসবুকে একটি বার্তা লিখেছেন। অসুস্থ তিশার একটি ছবিও পোস্ট করেছেন তিনি। ফেসবুক বার্তায় ফারুকী লিখেছেন, ‘বিছানায় শুয়ে থাকা এই মানুষটা সব সময় আমার পরিবারের সবাইকে হাসপাতালে নিয়ে যাওয়া, দেখভাল করা, সাহস জোগানো—সবকিছু করত। আর এবার তাকেই হাসপাতালে নিয়ে যাওয়ার অভিজ্ঞতা হলো আমার। এই অসহায় অনুভূতি বোঝানো যাবে না। যদিও এমন কোনো বড় অসুখ না, সামান্য অ্যাপেনডিসাইটিসের সমস্যা, তবুও এই অভিজ্ঞতা আমার জন্য অদ্ভুত ছিল।’