প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দীপ্ত টিভিতে ঈদের দ্বিতীয় দিন বেলা ৩টায় প্রচারিত হবে একক নাটক তৃতীয় অধ্যায়। পান্থ শাহরিয়ারের রচনায় ও নাসির উদ্দিনের পরিচালনায় এ নাটকে অভিনয় করেছেন অহনা, স্নেহা ও রওনক হাসান। রাস্তা পার হওয়ার সময় আরেকটু হলেই গাড়ির নিচে পড়ত রাত্রি। গাড়িটা ড্রাইভ করছিল অরিত। একে অপরকে দোষ না দিয়ে বরং দোষ তুলে নিতে চায় নিজেদের কাঁধে। এরপর যে যার ঘরে ফিরে যায়। কিন্তু দুজনেই বারবার মনে করে সেই রাস্তার কথা। কফি হাউসে পাত্রী দেখতে গিয়ে অরিত আবার রাত্রির দেখা পায়।