তৃতীয় রাতে 'একরাত্রি'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বামীর সঙ্গে শহরে এসে নাম বদলে ফেলেন তসলিমা। শিল্পপতি স্বামী তাহসানকে সারাক্ষণ সন্দেহ ও মানসিক অত্যাচার করতে থাকেন। তাঁর জীবনে চরম হতাশা নেমে আসে। সঙ্গে যুক্ত হয় করপোরেট ষড়যন্ত্র। এই সময়ে একান্ত সচিব নীলুর সঙ্গে সম্পর্কে জড়িয়ে যান তাহসান। এ নিয়েই টেলিছবি একরাত্রি। তাবারক হোসেনের কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ এবং মাজহারুল ইসলামের পরিচালনায় এটি দেখা যাবে ঈদের তৃতীয় রাতে আরটিভিতে। অভিনয়ে মাহফুজ আহমেদ, সাদিয়া ইসলাম মৌ, রুনা খান, মাজনুন মিজান প্রমুখ।