দশমীতে টিভি পর্দায় আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কদিন ধরেই বিভিন্ন টিভি চ্যানেল নানা ধরনের অনুষ্ঠানের আয়োজন করছে। আজ দশমীর মাধ্যমে শেষ হবে এই আয়োজন। নাটক বা চলচ্চিত্রের পাশাপাশি নাচ ও গানের অনুষ্ঠানও প্রচারিত হবে টিভিতে। চলুন জেনে নেওয়া যাক আজকের টিভি চ্যানেলের আয়োজনগুলো।

আঁধারে আলো নাটকে শাহাদাত ও সাদিয়া ইসলাম মৌ
আঁধারে আলো নাটকে শাহাদাত ও সাদিয়া ইসলাম মৌ

মাছরাঙা টেলিভিশন
সকাল ৭টায় পাবনা থেকে সরাসরি প্রচারিত হবে ‘রাঙা সকাল’। এতে অতিথি থাকবেন অধ্যাপক উদয় নাথ লাহিড়ী ও পরিতোষ কুমার কুণ্ডু। সকাল ৯টায় থাকছে চলচ্চিত্র বিরাজ বউ। আর রাত ৮টা ১০ মিনিটে দেখানো হবে বিশেষ নাটক জোনাকির আলো। হিমেল আশরাফের পরিচালনায় এতে অভিনয় করেছেন সাবিলা নূর, জোভান প্রমুখ। রাত ১১টায় ‘বিজয়া দশমী’ অনুষ্ঠানে গান গাইবেন কিরণ চন্দ্র রায় ও চন্দনা মজুমদার। এটি উপস্থাপনা করবেন পূজা সেনগুপ্ত।
চ্যানেল আই
বেলা ৩টা ৫ মিনেটে প্রচারিত হবে বিশেষ অনুষ্ঠান ‘বিজয়া’। কাজল ঘোষের পরিচালনায় অনুষ্ঠানে থাকবে নাচ, গান, চণ্ডীপাঠসহ দুর্গাপূজা নিয়ে বিশেষ আলোচনা। উপস্থাপনা করেছেন ভাস্বর বন্দ্যোপাধ্যায়।

দশভুজা নাটকের দৃশ্যে অর্ষা ও সাব্বির
দশভুজা নাটকের দৃশ্যে অর্ষা ও সাব্বির

দেশ টিভি
শারদীয় দুর্গোৎসবের বিশেষ নৃত্যানুষ্ঠান ‘নূপুর বেজে যায়’ প্রচারিত হবে বিকেল ৫টায়। সন্ধ্যা সাড়ে ৬টায় দেখানো হবে বিশেষ তথ্যচিত্র। সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে প্রচারিত হবে বিশেষ নাটক আঁধারে আলো।শরত্চন্দ্র চট্টোপাধ্যায়ের গল্প অবলম্বনে এটি নির্মাণ করেছেন নাহিদ আহমেদ। অভিনয় করেছেন সাদিয়া ইসলাম মৌ, শাহাদাত হোসেন, চৈতি, হারুন অর রশীদ প্রমুখ। রাত ৯টা ৪৫ মিনিটে মিউজিক্যাল লাইভ অনুষ্ঠান ‘জাগাবে জ্যোতির মহোৎসব’। গাইবেন বিজন চন্দ্র মিস্ত্রি ও চম্পা বণিক।
বাংলাভিশন
রাত ৯টা ৫ মিনিটে প্রচারিত হবে নাটক হারানো দিনের কথা। দীপান্বিতা ইতির রচনায় নাটকটি পরিচালনা করেছেন কৌশিক শংকর দাশ। অভিনয় করেছেন সজল, মিলা, লায়লা হাসান প্রমুখ। এ ছাড়া বিকেল ৫টা ২০ মিনিটে প্রচারিত হবে বিশেষ অনুষ্ঠান ‘শারদীয় বিজয়া’।
একুশে টেলিভিশন
সকাল সাড়ে ১০টা ও বেলা ৩টায় দেখানো হবে চলচ্চিত্র হিটম্যান ও রাজা ৪২০। রাত ১০টায় প্রচারিত হবে বিশেষ নৃত্যানুষ্ঠান ‘স্বপ্ন তারার ছন্দে’। নৃত্য পরিবেশন করেছেন চাঁদনী, মেহ্‌জাবীন, শাওন লিসা, শানু, রথি আসাদ, শুভ্রা রণবীর প্রমুখ।
এটিএন বাংলা
রাত ৮টা ৪৫ মিনিটে প্রচারিত হবে বিশেষ নাটক দশভুজা। এটি রচনা ও পরিচালনা করেছেন শৌর্য দীপ্ত সূর্য। অভিনয় করেছেন নাজিয়া হক অর্ষা, সাব্বির আহমেদ, নরেশ ভূঁইয়া, বড়দা মিঠু, জেরি, তালিম, সুহৃদ জাহাঙ্গীর, আমিনুল ইসলাম প্রমুখ। রাত ১০টা ৫৫ মিনিটে প্রচারিত হবে বিশেষ টেলিছবি দেবদাস। শরত্চন্দ্র চট্টোপাধ্যায়ের দেবদাস উপন্যাসের কাহিনি অবলম্বনে এটি নির্মাণ করেছেন ডায়েল রহমান। অভিনয় করেছেন ডি এ তায়েব, হুমায়রা হিমু, সোমা আফরোজ।
এনটিভি
বিশেষ আলেখ্যানুষ্ঠান ‘মহামায়া’ প্রচারিত হবে ৬টা ৪৫ মিনিটে। সংগীত পরিবেশন করবেন অরূপ রতন চৌধুরী, তাপসী ঘোষ; চণ্ডী পাঠ করবেন প্রমোদ দত্ত; নৃত্য পরিবেশন করবেন কস্তুরি দত্ত ও অনীক বোস।
রাত ৯টা ৫ মিনিটে প্রচারিত হবে বিশেষ নাটক তিথির অতিথি। সুমন ধরের রচনা ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন তারিক আনাম খান, ঊর্মিলা শ্রাবন্তী কর, জোভান, পাপিয়া সরকার প্রমুখ।